জাকসুর ফলাফল প্রকাশ কখন, সবশেষ যা জানা যাচ্ছে

১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০০ AM
নির্বাচনের ফলাফল প্রকাশ আজ

নির্বাচনের ফলাফল প্রকাশ আজ © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টার মধ্যে প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য ড. লুৎফুল এলাহী। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত তিনটি হলের ভোট গণনা সম্পন্ন হয়েছে। সারারাতই ভোট গণনা চলেছে। গণনা দ্রুত সম্পন্ন করতে সকালে আমরা আরও অভিজ্ঞ জনবল আনার চিন্তা করছি।’

গণনার শুরুতে প্রথমে ২১টি হল সংসদের ভোট গণনা শুরু হয়। রাত সাড়ে ৪টা পর্যন্ত কাজী নজরুল ইসলাম, মীর মশাররফ হোসেন, আ ফ ম কামালউদ্দিন এবং শহীদ জননী জাহানারা ইমাম হলের ভোট গণনা শেষ হয়। এরপর ধীরে ধীরে অন্যান্য হলের গণনা এগিয়ে চলেছে। এখন পর্যন্ত ১১টি হলের ফল প্রস্তুত হলেও আনুষ্ঠানিকভাবে কোনো ফল ঘোষণা করা হয়নি। নির্বাচন কমিশন জানিয়েছে, সব হলের গণনা শেষে একসঙ্গে ফল ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে সিনেট ভবনে ভোট গণনা শুরু হয়। পুরো গণনা প্রক্রিয়া হচ্ছে প্রথাগত হাতে গোনা (ম্যানুয়াল) পদ্ধতিতে, যা এলইডি স্ক্রিনের মাধ্যমে দেখানো হচ্ছে। গণনা কক্ষে প্রতিটি হলের পোলিং এজেন্টরা উপস্থিত থাকলেও ফলাফল সম্পর্কে গণমাধ্যম ও প্রার্থীদের এখনো কিছু জানানো হয়নি।

এর আগে সকাল ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। তবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ভোটগ্রহণ চলে রাত সাড়ে ৭টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলকে কেন্দ্র করে মোট ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী ভোটার ছিলেন, যার মধ্যে ছয় হাজার ১১৫ জন ছাত্র এবং পাঁচ হাজার ৭২৮ জন ছাত্রী।

৩৩ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে শুরু থেকে উৎসবমুখর পরিবেশ থাকলেও ফল গণনায় ধীরগতি ও স্বচ্ছতার অভাব নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে অপেক্ষা ও উৎকণ্ঠা। এখন পুরো বিশ্ববিদ্যালয়জুড়ে অপেক্ষা চলছে আনুষ্ঠানিক ফল ঘোষণার।

ইন্টার্নশিপের সুযোগ আকিজ বশির গ্রুপে, আবেদন ১০ সেপ্টেম্বর প…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ বিল বেশি আসায় ফেসবুক লাইভে ‘গালি’, সন্ত্রাসবিরোধী …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুল চলাকালে কোচিং সেন্টার বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার নি…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা নার্সিং ছাত্রীসহ নিহত ২, আহত ৩
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডিপিএডে অনুত্তীর্ণদের মানোন্নয়ন পরীক্ষা শুরু ১০ সেপ্টেম্বর,…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৪ জেলায় উপজেলা ম্যানেজার নিয়োগ দেবে ঢাকা আহ্ছানিয়া মিশন, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬