জাবি ছাত্র ইউনিয়নের (একাংশ) নতুন সভাপতি অংকুর, সম্পাদক ফাইজান

১৮ জুলাই ২০২৫, ০৫:৪৪ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৭:৩৫ AM
সভাপতি অদ্রি অঙ্কুর ও সাধারণ সম্পাদক ফাইজান আহমেদ অর্ক

সভাপতি অদ্রি অঙ্কুর ও সাধারণ সম্পাদক ফাইজান আহমেদ অর্ক © সংগৃহীত

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের (একাংশ) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে নৃবিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী অদ্রি অঙ্কুরকে সভাপতি এবং একই ব্যাচের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ফাইজান আহমেদ অর্ককে সাধারণ সম্পাদক করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত বুধবার (১৬ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে সংগঠনটির ৩৩তম সম্মেলনের কাউন্সিল অধিবেশনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি সাবেরীন নওশাদ ও সাদিয়া ইসলাম মুন, সহকারী সাধারণ সম্পাদক সীমান্ত বর্ধন ও জারিন তাসনিম প্রমি, সাংগঠনিক সম্পাদক মায়িশা মনি, কোষাধ্যক্ষ ইসফার সাদী, দপ্তর সম্পাদক মো. রেদওয়ান সিকদার, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইমরান হাসান শুভ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক রিফাত রাফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিকা তাবাসসুম ফারাবী, সাংস্কৃতিক সম্পাদক নুশরিকা অদ্রি, সমাজকল্যাণ ও পরিবেশবিষয়ক সম্পাদক জানিব হাসান মাটিয়া এবং ক্রীড়া সম্পাদক ইশতিয়াক বিন ইকবাল।

এ ছাড়া সদস্য হিসেবে আছেন- অমর্ত্য রায়, ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলি, আনিকা ইবনাত আঁচল, আয়েশা নাজ তানহা, নাহিদুল ইসলাম নাঈম, সাজিদ রহমান, আদৃতা রায় ও সিয়াম মাহমুদ।

এর আগে গত ১৬ জুলাই শুরু হয় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের তিন দিনব্যাপী সম্মেলন। শেখ হাসিনা সরকারের আমলে আয়নাঘরে নির্যাতিত আদিবাসী নেতা মাইকেল চাকমা সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।

গরু চুরির অভিযোগে আটক ৩, চোর চক্রের প্রধানের বাড়িতে আগুন
  • ১৩ নভেম্বর ২০২৬
বিশেষ ক্লাসের নামে কোচিং, পড়তে বাধ্য করার অভিযোগ শিক্ষকের ব…
  • ১৩ নভেম্বর ২০২৬
মৃত্যুর ৫০ বছর পর নিজ দেশে ফেরার অনুমতি পেলেন নোবেলজয়ী লেখক
  • ১৩ নভেম্বর ২০২৬
ফেসবুক লাইভে আ.লীগের পক্ষে বক্তব্য, সমর্থক হত্যা মামলায় গ্র…
  • ১৩ নভেম্বর ২০২৬
১ মিলিয়নের প্রাইজ পুলসহ আন্তর্জাতিক সামিটে অংশগ্রহণের সুযোগ…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘আমি আসছি কালীগঞ্জে, বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় …
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950