জীবনের টেস্ট খেলতে প্রস্তুত মুমিনুল-ফারিহা

২২ মার্চ ২০১৯, ০৯:৩০ PM

জীবনের এক নতুন ইনিংসের জন্য প্রস্তুত হচ্ছে মুমিনুল হক সৌরভ। জাতীয় দলের এ তারকা ক্রিকেটার  এপ্রিলের ১৯ তারিখ নিজের ২৭তম বসন্তেই প্রেমিকার সঙ্গে গাঁটছাড়া বাঁধবেন।

মুমিনুলের হবু স্ত্রী তার দীর্ঘদিনের প্রেমিকা। তার নাম ফারিহা। ফারিহা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী। কনে বাসা মিরপুর ডিওএইচএসে। ইতোমধ্যে মুমিনুল ও ফারিহার বাগদান সম্পন্ন করেছে দুই পক্ষের পরিবার। মুমিনুলের পছন্দকেই পছন্দ বলে মেনে নিয়েছেন তার বাবা-মা।

মুমিনুল বললেন, বিয়ের প্রস্তুতি এরই মধ্যে শুরু করে দিয়েছেন, ‘আমার বিয়ের খবর তো আপনারা জানেনই। আমন্ত্রণপত্র বানাতে দিয়েছি। ইনশাআল্লাহ আগামী মাসের ১৯ তারিখে সব আনুষ্ঠানিকতা আমরা সেরে ফেলব।’

এর আগে তিনি বলেছিলেন,‘বিয়ে তো করতেই হবে একদিন। আল্লাহর ইচ্ছাতে আগামী বছরই বিয়ের কাজটি সেরে ফেলবো। দুই পরিবারের পক্ষ থেকেই কিছুদিন আগে এনগেইজমেন্ট সম্পূর্ণ হয়েছে।’ পাত্রীর সাথে প্রেম নিয়ে এই ক্রিকেট তারকা বলেন,‘আমিই তাকে পছন্দ করেছি। পরে আমার পরিবার থেকে সব কিছু ঠিক করেছে। সবার দোয়া করবেন যেন জীবনের বাকিটা সময় ভালো ভাবেই কাটাতে পারি।’

কক্সবাজারের এই ক্রিকেটার এ বছরই পা রাখছেন ২৭ বছরে। তাই ক্রিকেটের পাশাপাশি জীবনটাকেও গুছিয়ে নিতে এরই মধ্যে ঢাকায় একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। সেখানে উঠেছেন প্রিয় বাবা-মাকে নিয়ে। সেই নতুন বাসাতেই এখন অপেক্ষা বউকে আনার।

২০১৩ সালে বাংলাদেশ জাতীয় দলের প্রথমবারের মতো ডাক পান মুমিনুল হক। আবির্ভাবেই ক্রিকেট অঙ্গনে প্রদর্শন করেন নিজের সামর্থ্য। অল্প দিনেই তিনি হয়ে উঠেন বাংলাদেশ টেস্ট দলের প্রধান স্তম্ভ। নিজের করে নেন অনেকগুলো রেকর্ড। তবে বর্তমানে সীমিত ওভারের ক্রিকেটের দলে ব্রাত্য রয়েছেন এই স্বল্পভাষী ক্রিকেটার।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী সাদিয়া পারভীন শিমুর সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন জাতীয় দলের ক্রিকেটার মুস্তাফিজ। শুক্রবার বেলা তিনটায় সাতক্ষীরার দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামে এই বিয়ে অনুষ্ঠিত হয়। মায়ের পছন্দের পাত্রী শিমু মুস্তাফিজের আপন মেজ মামা রওনাকুল ইসলাম বাবুর মেয়ে। এবার ক্রিকেট মাঠের কাটারমাস্টার ঢাবির শিমুর সঙ্গে শুরু করলেন জীবনের নতুন ইনিংস।

চাটমোহর এনায়েতুল্লাহ ফাজিল মাদ্রাসার সেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ…
  • ২৫ জুন ২০২৬
নেইমারের ছেলেকে চিনতে না পেরে আটকাল নিরাপত্তা কর্মী, অতঃপর.…
  • ২৫ জুন ২০২৬
ইরানের বিরুদ্ধে মিত্রদের পাশে না পেয়ে ক্ষুদ্ধ ট্রাম্প, বেশি…
  • ২৫ জুন ২০২৬
ঝিনাইদহে স্বামী হত্যা মামলায় পরকীয়া প্রেমিকসহ স্ত্রীর যাবজ্…
  • ২৫ জুন ২০২৬
ব্র্যাক নিয়োগ দেবে ১৬ জেলায়, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ২৫ জুন ২০২৬
জাহাঙ্গীরনগরে আর্জেন্টিনা সমর্থককে মারধর, এক ছাত্রকে সাময়িক…
  • ২৫ জুন ২০২৬