ছাত্রলীগই ডাকসুতে বিজয়ী হবে: তোফায়েল আহমেদ

২৬ জানুয়ারি ২০১৯, ০১:১৩ PM
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন করছে শিল্পীরা

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন করছে শিল্পীরা

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ছাত্রলীগের মধ্যে যে ঐক্য স্থাপিত হয়েছে আমি বিশ্বাস করি ছাত্রলীগই নির্বাচিত হয়ে ডাকসু নেতৃত্ব দিবে। আজ শনিবার বেলা ১২টায় বাংলাদেশ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করে তিনি এ কথা বলেন। 

এর আগে বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে জাতীয় সংগীতের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। গত ৪ জানুয়ারির প্রতিষ্ঠাবার্ষিকীর পূর্ব ঘোষিত কর্মসূচি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের মৃত্যুতে স্থগিত রাখে সংগঠনটি। পরে স্থগিত কর্মসূচি ২৬ জানুয়ারি পালন করার ঘোষণা দেয়া হয়।

ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকসহ সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তৃাতায় ছাত্রলীগ নেতাকর্মীদের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে পথচলার আহ্বান জানান সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। আলোচনা অনুষ্ঠান শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে র‌্যালি বের করা হয়।

ডুয়েটে চালু হল দেশের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাব
  • ৩১ মার্চ ২০২৬
বেদখলকৃত ২ হল উদ্ধারে ১০ দিনের আল্টিমেটাম দিল জবি ছাত্রদল
  • ৩১ মার্চ ২০২৬
বল টেম্পারিংয়ের দায়ে ২ ম্যাচ নিষিদ্ধ ফখর জামান
  • ৩১ মার্চ ২০২৬
ড. ইউনূসকে নিজের লেখা বই উপহার দিলেন আবিদুল ইসলাম
  • ৩১ মার্চ ২০২৬
আরও ১৪ জনকে জেলা পরিষদ প্রশাসক নিয়োগ
  • ৩১ মার্চ ২০২৬
জোড় তারিখে অনলাইন এবং বিজোড়ে হবে অফলাইন ক্লাস
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence