রাকসু নির্বাচনে চার সদস্যের কমিটি

২০ জানুয়ারি ২০১৯, ০৫:৫০ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন নিয়ে ক্যাম্পাসের ছাত্র সংগঠনগুলোর সাথে আলোচনার জন্য চার সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

কমিটিতে অধ্যাপক লুৎফর রহমানকে সভাপতি করা হয়েছে। কমিটির অন্য তিন সদস্য হলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, রাকসু’র কোষাধ্যক্ষ অধ্যাপক মীর ইমাম ইবনে ওয়াহেদ এবং সহকারী প্রক্টর আবু সাঈদ মো. নাজমুল হায়দার।

কমিটির সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘ আমরা (কমিটি) নিজেদের মধ্যে আলোচনায় বসবো। তারপর পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনায় বসা হবে।’

আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষা…
  • ২১ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২১ এপ্রিল ২০২৬
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬