কুবিতে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু আজ

৩১ ডিসেম্বর ২০১৮, ০৮:১৮ PM

© ফাইল ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম শুরু হবে আজ মঙ্গলবার থেকে। এছাড়া যীশু খ্রিস্টের জন্মদিন ও শীতকালীন অবকাশ শেষে বিশ্ববিদ্যালয় খুলছে আজ। সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ (সোমবার) থেকেই ক্লাস শুরু হওয়ার কথা ছিল। কিন্তু জাতীয় নির্বাচনের পরবর্তী দিন হওয়ায় অনেকেই উপস্থিত থাকতে পারবেন না। তাই আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস-পরীক্ষা শুরু হবে। উল্লেখ্য, যীশু খ্রিস্টের জন্মদিন ও শীতকালীন অবকাশ উপলক্ষে গত ২৩ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল।

দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস যেসব জেলায়
  • ০৬ এপ্রিল ২০২৬
ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাইম ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ০৬ এপ্রিল ২০২৬
হাবিপ্রবির অর্ধেকের বেশি বাস বিকল, যাতায়াতে ভোগান্তি শিক্ষা…
  • ০৬ এপ্রিল ২০২৬
পৃথিবীর সঙ্গে ৪০ মিনিট যোগাযোগ বিচ্ছিন্ন থাকবেন নভোচারীরা
  • ০৬ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন শেষ ৩০…
  • ০৬ এপ্রিল ২০২৬
আজহারীর পর শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া
  • ০৬ এপ্রিল ২০২৬