রাসূলকে নিয়ে কটূক্তি, বৃষ্টি উপেক্ষা করে বেরোবি শিক্ষার্থীদের প্রতিবাদ

২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৭ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৮ PM
মানববন্ধন

মানববন্ধন © টিডিসি ফটে

ভারতে হিন্দু পুরোহিত কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে গালি ও কটূক্তির প্রতিবাদে বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধন করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (২৭সেপ্টেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধনটি শুরু হয়। পরে বৃষ্টি উপেক্ষা করেই শিক্ষার্থীদের একটি র‌্যালী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা ‘নবীর আদবে চলব সব জুলুমাত রুখব’, ‘আল্লাহর এ দুনিয়ায় শাতিমে রাসুলের ঠাঁই নাই’, ‘নারায়ে তাকবীর আল্লাহু আকবার’, ‘রাসুলের অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসুলের দুশমন’ ‘বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান’ ‘তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ্’ সহ বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ান।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, মুসলমানদের এখন জেগে উঠার সময়। নবীকে কেউ অসম্মান করলে আমরা প্রয়োজনে জীবন দিয়ে প্রতিবাদ করবো। প্রত্যেকেই যেনো নিজের জীবনের চেয়ে রাসূল (সা.) এর প্রতি বেশি ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করতে পারি।তারা আরোও বলেন, পৃথিবীর মধ্যে মহান ব্যক্তি হচ্ছেন আমাদের নবী (সাঃ)। আমাদের জীবন থেকে তাকে বেশি ভালবাসতে হবে। রাসুল (সাঃ) এর অবমাননার প্রশ্নে কোনো আপস নয়। বরং এ ব্যাপারে আপস করলে মুসলিম থাকার কোনো ইখতিয়ার নেই।
 
এসময় সাধারন শিক্ষার্থীরা ভারতের মুসলমানদের প্রতি নির্যাচন এর জন্য তারা ক্ষোভ প্রকাশ করে এবং ভারতকে সাবধান হওয়ার আহব্বান জানান।

আজই শেষ হচ্ছে ষষ্ঠ শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গাজা নিয়ে তথ্যচিত্র, অস্কারজয়ী নির্মাতাদের নাগরিকত্ব কেড়ে ন…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের ফলাফল কবে, যা বলছেন কর্মকর্তারা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অনুমোদনের দুই সপ্তাহ পরও হয়নি পে-স্কেলের গেজেট, যা বলছেন কর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিপ্রবির বহিষ্কৃত ছাত্রদল নেতার বিরুদ্ধে ২ লাখ টাকা চাঁদা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9