সভাপতি ও মহাসচিব (বাঁ থেকে) © টিডিসি সম্পাদিত
বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্সের (বিএমটিএ) নতুন কমিটি গঠন করা হয়েছে। ২৩ সদস্যবিশিষ্ট এই কমিটি সভাপতি ও মহাসচিব পদে মনোনীত হয়েছেন যথাক্রমে এস এম ওবায়দুর রহমান ও জিসান হাওলাদার।
শনিবার (২৯ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। একই বিজ্ঞপ্তিতে ২০২২-২৫ মেয়াদে গঠিত কমিটি বিলুপ্ত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে গঠন করা হয়েছে নতুন এই আংশিক কমিটি।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছে হারুন অর রশিদ আরঙ্গ, মো. শরিফুল ইসলাম (খুলনা বিভাগ), মো. ওয়াহিদ আহমেদ বাচ্চু (ময়মনসিংহ বিভাগ), জাহানারা খাতুন, এস এম রেজা কামাল (বিএমসিএইচ) এবং মো. শিমুল হোসেন। যুগ্ম-মহাসচিব পদে রয়েছেন মো. সাজ্জাদ হোসেন, মো. রকুল আমিন ও মাসুদ রানা।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মনয় বিশ্বাস, মো. আরিফুল ইসলাম (রংপুর বিভাগ), মো. মনিরুল হাসান (ময়মনসিংহ বিভাগ) ও মারুফ আহমেদ (সিলেট বিভাগ)।
এছাড়া কোষাধ্যক্ষ পদে মো. ফেরদৌস শেখ, সহ-কোষাধ্যক্ষ পদে মো. জয়নাল উদ্দিন, দপ্তর সম্পাদক পদে মো. ফারহান হোসেন, সহ-দপ্তর সম্পাদক পদে মো. হাবের মোড়ল, প্রচার সম্পাদক পদে মো. এইচ এম সুমন বাঙ্গা, সহ-প্রচার সম্পাদক পদে মো. আলমগীর হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মো. মনিরুল সালেহীন এবং ল্যাবরেটরি বিষয়ক সম্পাদক পদে মনোনীত হয়েছেন মো. খালেদ হোসেন।
নবগঠিত কমিটির মহাসচিব জিসান হাওলাদার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিগত কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত করা হয়েছে। সংগঠনকে গতিশীল করতে এই নতুন কমিটি। শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।