২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৮৫

১২ আগস্ট ২০২৬, ০৫:০২ PM
এ পর্যন্ত মোট ৮৮৫ জনের মৃত্যু হয়েছে

এ পর্যন্ত মোট ৮৮৫ জনের মৃত্যু হয়েছে © টিডিসি সম্পাদিত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ৯৪১ শিশুর শরীরে। আর ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ৮৪ জনের শরীরে। আজ বুধবার (১২ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৭৮৬টি শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত ৮৮৫ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৪ শিশু হামে আক্রান্ত হয়েছে। আর হামের উপসর্গ দেখা দিয়েছে ৯৪১ শিশুর শরীরে। এ সময়ে ৮৭৯ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৮৪৭ শিশু।

প্রতিবেদনে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার ১২৫। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৪৬৯ শিশুর।

একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ২১ হাজার ১৩ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ১৬ হাজার ৮২৭ জন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

ধ্বংসপ্রাপ্ত রাড্ডা ক্লিনিক নিজ অর্থায়নে পুনর্নির্মাণের ঘোষ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
আগের ভিসিকে পুনর্বহালের দাবিতে চুয়েট শিক্ষার্থীদের ‘৫৬?’ প্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সাপের কামড়ে আইসিইউতে শিক্ষার্থী, প্রাধ্যক্ষের পদত্যাগের দাব…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের সাবেক উপাচার্য ড. সায়েমের পক্ষে ১২ আন্তর্জাতিক বিশ্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
তিন জেলা হাসপাতালে নতুন তত্ত্বাবধায়ক
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে ফের সভা, সময় জানাল মন্ত্রণালয়
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬