অফিস টাইমে পপুলারে সরকারি চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

০৬ আগস্ট ২০২৬, ০৪:১৪ PM
বরখাস্ত ডা. মইনুল হাসান চিশতী (বামে) ও স্বাস্থ্যমন্ত্রী (ডানে)

বরখাস্ত ডা. মইনুল হাসান চিশতী (বামে) ও স্বাস্থ্যমন্ত্রী (ডানে) © সম্পাদিত

রাজধানীর পুরান ঢাকার ইংলিশ রোডে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে অবৈধভাবে চিকিৎসা সেবা দেওয়ায় মইনুল হাসান চিশতী নামে এক চিকিৎসকের লাইসেন্স বাতিল ও চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে পপুলার ডায়াগনস্টিকে আকস্মিক অভিযান পরিচালনা করেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

ডা. মইনুল হাসান চিশতী নরসিংদীর বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি চাকরি থেকে অব্যাহতির ভুয়া কাগজ দেখিয়ে পপুলারে চেম্বার শুরু করেন ডা. মইনুল। সরকারি অফিস চলাকালীন প্রাইভেট ক্লিনিকে প্রাকটিসের নিয়ম না থাকলেও দীর্ঘদিন যাবৎ তিনি এই অনিয়ম করে আসছিলেন। অভিযানকালে মন্ত্রী তাকে সেবারত অবস্থায় পান। এই অনৈতিক কার্যক্রমের দায়ে শাস্তি নিশ্চিতে ম্যাজিস্ট্রেটকে নির্দেশনা দেন মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান একাধিকবার এই ডাক্তারকে শোকজ করেছে, কিন্তু ইনি এসব কিছু পরোয়া করেননি। ওখান থেকে এই প্রাইভেট হাসপাতালে এসে নিয়মিত প্র্যাক্টিস করেন। এই ডাক্তার সরকারি হাসপাতালের একটি ফেইক রেজিগনেশন লেটার দিয়ে এখানে কাজ করেন। আর পপুলার এই হাসপাতালও তার রেজিগনেশন একসেপ্ট হয়েছে কি না সেটি যাচাই না করেই তাকে কাজের সুযোগ দিয়েছে, তাই হাসপাতালেরও শাস্তি হবে।

মন্ত্রী বলেন, ওই ডাক্তার অনৈতিক কাজ করেছে; আর সেটায় সহযোগিতা করেছে এই হাসপাতাল। তার লাইসেন্স শুড বি ক্যান্সেল অ্যান্ড চাকরি থেকে বরখাস্ত করা হবে।

আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৭ অক্টোবর ২০২৬
ডেঙ্গুতে কলেজ শিক্ষক ও ছাত্রীর মৃত্যু
  • ১৭ অক্টোবর ২০২৬
২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬