চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় চালু হচ্ছে জরুরি অ্যালার্ম

১৯ মে ২০২৬, ০৫:৩৫ PM
বক্তব্য রাখছেন সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল

বক্তব্য রাখছেন সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল © সংগৃহীত

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে ‘সেন্ট্রাল ইমার্জেন্সি অ্যালার্ম সিস্টেম’ চালু করা হবে বলে জানিয়েছেন পরিবার ও স্বাস্থ্য কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। আজ মঙ্গলবার (১৯ মে) তেজগাঁওয়ে কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) অনুদান হিসেবে পাওয়া ভেন্টিলেটর ও অন্যান্য চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, হাসপাতালে জরুরি পরিস্থিতি তৈরি হলে দ্রুত নিরাপত্তা সহায়তা নিশ্চিত করতে ‘কোড ব্লু’ বা ‘ইমার্জেন্সি অ্যালার্ম সিস্টেম’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে মহাখালী এলাকায় স্বাস্থ্যসংশ্লিষ্ট স্থাপনাগুলোর নিরাপত্তা বাড়াতে আলাদা পুলিশ ক্যাম্প স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

তিনি জানান, প্রথম ধাপে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এ ব্যবস্থা চালু করা হবে।

চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তরের বিষয়ে তিনি বলেন, দেশের ১০টি জেলা সদর হাসপাতালে ১০টি নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) জন্য একটি করে শিশু ভেন্টিলেটর দেওয়া হয়েছে। আগামী ঈদ-উল আজহার পর এক সপ্তাহের মধ্যেই এসব ইউনিট উদ্বোধন করা হবে জানান স্বাস্থ্যমন্ত্রী।

রাড্ডায় ভাঙচুরের ঘটনায় এমপি মিষ্টির বিষয় তদন্তাধীন: স্বরাষ্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কর্মচারীকে বেধড়ক মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে, নি…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের আইন সংশোধন করে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধু’,…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির কর্মচারীদের অবসরের বয়স বাড়ানোর চিন্তা প্রশাসনের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে ১৩ পদে নিয়োগ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর ১২০ শতাংশ নিশ্চিত:  দী…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬