বাসডুবিতে চিকিৎসকসহ যাত্রীদের মৃত্যুতে এনডিএফের শোক

২৬ মার্চ ২০২৬, ০৯:০৯ PM
বাসডুবিতে চিকিৎসকসহ যাত্রীদের মৃত্যুতে এনডিএফের শোক

বাসডুবিতে চিকিৎসকসহ যাত্রীদের মৃত্যুতে এনডিএফের শোক © সংগৃহীত ও সম্পাদিত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবিতে চিকিৎসক, মেডিকেল শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যসহ বহু হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছে জামায়াতপন্থী চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সংগঠনটির অফিস সম্পাদক ডা. এ কে এম জিয়াউল হক স্বাক্ষরিত এক বার্তায় এই শোক প্রকাশ করা হয়।

বুধবার (২৫ মার্চ) ফেরিতে ওঠার সময় ৫০-এর অধিক যাত্রীবাহী বাস নদীতে পড়ে যায়। এতে এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাজশাহী মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জোহরা অন্তি এবং তার স্বামী, আরেক চিকিৎসক ডা. মাহমুদুল হাসান রাইয়ানের শ্বাশুড়ি, শ্যালক এবং ভাগ্নে এবং ডা. ফাতেমা ফারহানা সোনিয়ার মা মৃত্যুবরণ করেছেন। এছাড়া ডা. রাইয়ানের স্ত্রী শের-ই-বাংলা মেডিকেল কলেজের ডা. সাবা প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

শোকবার্তায় বলা হয়েছে, এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এনডিএফ কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এবং জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন। এনডিএফ নেতৃবৃন্দ বলেন, এই ভয়াবহ দুর্ঘটনা জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। যারা ভবিষ্যতে দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা ছিল, সেই মেধাবী চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের এভাবে হারানো আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক।

নেতৃবৃন্দ আরও বলেন, আমরা দোয়া করি, মহান আল্লাহ যেন মৃত্যুবরণকারী সকল যাত্রীকে শহীদ হিসেবে কবুল করেন, জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকাহত পরিবারগুলোরকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দান করেন। একই সাথে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি— এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হোক এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ করা হোক।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬