শীতজনিত রোগের প্রাদুর্ভাব, হাসপাতালে জরুরি পদক্ষেপ গ্রহণের নির্দেশ

০৫ জানুয়ারি ২০২৬, ০৯:১৩ PM
স্বাস্থ্য অধিদপ্তর

স্বাস্থ্য অধিদপ্তর © সংগৃহীত

নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও অন্যান্য শীতজনিত রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় দেশের সব হাসপাতালে জরুরি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নির্দেশনায় শিশু ও মেডিসিন ওয়ার্ডে বাধ্যতামূলকভাবে বৈকালিক রাউন্ড নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, হাসপাতালের ভাঙা জানালা, দরজা কিংবা যেসব স্থান দিয়ে ঠান্ডা বাতাস প্রবেশ করছে সেগুলো দ্রুত মেরামত ও সংস্কার করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিজস্ব ব্যবস্থাপনায় প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়েছে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, হাসপাতালে ভর্তি রোগীদের জন্য প্রয়োজনীয় কম্বল ও মশারি সরবরাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি শীতকালীন রোগের চিকিৎসায় নেবুলাইজার সল্যুশন, অ্যান্টিবায়োটিক, অক্সিজেন, ওরাল স্যালাইন, আইভি ফ্লুইডসহ অন্যান্য প্রয়োজনীয় ওষুধ পর্যাপ্ত পরিমাণে মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শিশু ও মেডিসিন ওয়ার্ডে বাধ্যতামূলকভাবে বৈকালিক রাউন্ড নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। একই সঙ্গে রোগীর অভিভাবকদের শীতকালীন রোগ প্রতিরোধ ও প্রাথমিক করণীয় বিষয়ে স্বাস্থ্য শিক্ষা দেওয়ার কথাও বলা হয়েছে।

এ ছাড়া প্রতিদিন শীতকালীন রোগ সংক্রান্ত তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস কন্ট্রোল রুমে পাঠাতে হবে। এসব কার্যক্রম বাস্তবায়নে হাসপাতাল প্রধানদের বিশেষ নজরদারি করার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এসব নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে মহাপরিচালকের অনুমোদন রয়েছে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা ছাত্রদল সভাপতি বহিষ্কার 
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে চবির আওয়ামীপন্থি শিক্ষকের কটাক্ষ, …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই ৫০ সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে মিনিস্টার হাই-…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন জুয়ার টাকা চেয়ে না পেয়ে মাকে মারধর, ছেলের বিরুদ্ধে গ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মারা গেছেন ভেবে শেষকৃত্যের প্রস্তুতি নিচ্ছিল পরিবার, ১০ দিন…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সৌদির বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন ইমদাদুল্লাহ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9