২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৩, আক্রান্তও বেড়েছে

২২ জুলাই ২০২৫, ০৬:৩৫ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ১১:০০ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪৪৪ জন। আজ মৃত্যুবরণ করেন ৩ জন। মঙ্গলবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহেই ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৩৭ জন এবং মৃত্যুবরণ করেন ৩ জন। চলতি বছর অর্থাৎ ২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ২৬ জনে, আর মৃত্যু হয়েছে ৬৫ জনের।

আরও পড়ুন: সৌদি প্রবাসী রক্ত দিতে এসে ‘হর্ন বাজানো নিষেধ’ প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে গেলেন

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টার আক্রান্তদের লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে—ডেঙ্গু রোগীদের মধ্যে ৪৬.২ শতাংশ নারী এবং ৫৩.৮ শতাংশ পুরুষ।

বিশেষজ্ঞদের মতে, বৃষ্টির মৌসুমে মশার প্রজননক্ষেত্র বেড়ে যাওয়ায় ডেঙ্গুর ঝুঁকিও বাড়ছে। এ সময় ঘরবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধি করা জরুরি বলে মত দিয়েছেন তারা।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬