শীতের শুরুতেই শুষ্ক ত্বকের যত্নে যা করবেন

০৯ নভেম্বর ২০২৫, ০১:৩৮ PM , আপডেট: ০৯ নভেম্বর ২০২৫, ০৩:৩০ PM
শীতের আগমনে ত্বকের যত্ন

শীতের আগমনে ত্বকের যত্ন © সংগৃহীত

শীতের আগমনে শুষ্ক হয়ে ওঠে ত্বক। নানা ধরনের সমস্যাও দেখা দিতে পারে। এ সময়ে প্রয়োজন ত্বকের বাড়তি যত্ন। বাতাসের আর্দ্রতা কমে যায়, ফলে ত্বক শুষ্ক ও খসখসে হয়ে পড়ে। ত্বকের বিশেষ যত্ন না নিলে দেখা দেয় শুষ্কতা, রুক্ষতা, খোসা ওঠা ও অ্যালার্জিসহ নানা ত্বকজনিত সমস্যা।

বিশেষজ্ঞদের মতে, হঠাৎ তাপমাত্রা কমে গেলে আমাদের ত্বক তার প্রাকৃতিক আর্দ্রতা হারায়। বিশেষ করে মুখ, হাত ও ঠোঁট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। 

  • শীতকালে তাপমাত্রা কম থাকে। এ জন্য শরীরের আর্দ্রতা বজায় রাখতে পর্যাপ্ত পানি পান করতে হবে। 
  • হালকা কুসুম গরম পানি দিয়ে হাত–মুখ ধোয়া ও গোসল করতে হবে। অতিরিক্ত উষ্ণ পানি ব্যবহার করা যাবে না। এটি ত্বককে আরও বেশি শুষ্ক করে দিতে পারে।
  • শীতের সবজিতে পুষ্টিগুণ অনেক বেশি থাকে। তাই সম্ভব হলে প্রতিদিনের খাবারের তালিকায় সবজি রাখতে হবে। পাশাপাশি খাদ্যতালিকায় শিতকালীন তাজা ফলও রাখা উচিত। 

আরও পড়ুন : স্কুল থেকে ফিরেই বুদ স্মার্টফোনে, হৃদরোগসহ যেসব ঝুঁকিতে শিশু

  • লোশন, লিপবাম, তেল ও গ্লিসারিন ব্যবহার করতে হবে। 
  • বাইরে বের হলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। 
  • সম্ভব হলে গায়ে সকালের রোদ লাগাতে হবে। ভিটামিন ‘ডি’ আমাদের শরীরের জন্য বেশ উপকারী। 
  • বাইরের তাপমাত্রা বুঝে গরম কাপড় পরিধান করে বের হতে হবে।
নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬