সকালে খালি পেটে চা-কফি খেলে শরীরের লাভ না ক্ষতি?

০২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৭ AM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৪ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © টিডিসি সম্পাদিত

সকাল বেলা অনেকেই ঘুম থেকে ওঠার পর সরাসরি চা বা কফি পান করেন। এ ধরনের অভ্যাস খারাপ না ভালো তা আমরা জানি না অনেকেই। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, খালি পেটে এই অভ্যাস দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে।

অ্যাসিড উৎপাদন বৃদ্ধি: খালি পেটে চা বা কফি খেলে শরীরে অতিরিক্ত অ্যাসিড তৈরি হয়। এর ফলে হজমে সমস্যা দেখা দেয়, পেটে জ্বালা বা ব্যথা হয় এবং অনেকের বমিও হতে পারে।

পুষ্টির ঘাটতি: সকালে কফি খেলে ক্ষুধা কমে যায়, যা শরীরকে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহে ব্যাহত করে। ফলে ধীরে ধীরে শরীর দুর্বল হয়ে যায়।

রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি: কফির ক্যাফেইন কর্টিসল ও অ্যাড্রেনালিন হরমোনের কার্যকারিতা কমিয়ে দেয়। এতে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যায়, যা শারীরিক সমস্যা বাড়াতে পারে।

পাকস্থলীর সমস্যা: খালি পেটে কফি খেলে অ্যাসিড রিফ্লেক্স হতে পারে। এর ফলে পাকস্থলী ও খাদ্যনালির সমস্যা বাড়ে।

অন্ত্রের ক্ষতি: কফিতে থাকা ক্যাফেইন খালি পেটে অন্ত্রকে দ্রুত ক্ষতিগ্রস্ত করে। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে।

বিশেষজ্ঞরা জানান, সকালের চা-কফি খাওয়ার আগে হালকা নাস্তা বা খাবার গ্রহণ করা সবচেয়ে নিরাপদ। এটি শরীরকে যথাযথ পুষ্টি দেয় এবং হজম ও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে।

আগামীকাল ঢাকার যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
  • ২২ নভেম্বর ২০২৬
‘সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে চরম মূল্য দিতে হবে’
  • ২২ নভেম্বর ২০২৬
নারায়নগঞ্জে চলন্ত বাসে আগুন
  • ২২ নভেম্বর ২০২৬
তরুণ কর্মী মিললেও দক্ষ কর্মী পাচ্ছে না শিল্পপ্রতিষ্ঠানগুলো
  • ২২ নভেম্বর ২০২৬
বিশ্বে সবচেয়ে কম দামে স্বর্ণ মেলে যে ১০ দেশে, ভরিপ্রতি দাম …
  • ২২ নভেম্বর ২০২৬
৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল যাত্রা
  • ২২ নভেম্বর ২০২৬