করোনায় আরও একজনের মৃত্যু

২৩ জুলাই ২০২৫, ০৯:৩১ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ০৩:৪৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুলাই) সিলেট রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স ৯০ বছর।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে জানানো হয়েছে, জানুয়ারি থেকে করোনার চলমান ভেরিয়েন্টে সিলেটে এখন পর্যন্ত মোট তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজসংলগ্ন শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যান।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেটে ১২ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

গত জানুয়ারি থেকে ৭৬৬টি পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৩০ জন। তবে বর্তমানে সিলেটের কোনো হাসপাতালে করোনা রোগী ভর্তি নেই। আক্রান্তরা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

 

তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য
  • ০৯ অক্টোবর ২০২৬
বিমানবন্দরে যাত্রীদের কষ্ট লাঘব নিয়ে বিশেষ উদ্যোগের কথা জান…
  • ০৯ অক্টোবর ২০২৬
লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীর সাফল্য
  • ০৯ অক্টোবর ২০২৬
ইতিহাস ও ঐতিহ্য পরিষদের আয়োজনে শরৎ উৎসব অনুষ্ঠিত
  • ০৯ অক্টোবর ২০২৬
এনএসইউতে পোশাকশিল্পের টেকসই উন্নয়নে এআইভিত্তিক প্রতিযোগিতা …
  • ০৯ অক্টোবর ২০২৬
দিল্লিতে মেট্রো-ট্রেন পুরোপুরি বন্ধ রাখা যাবে না: সুপ্রিম ক…
  • ০৯ অক্টোবর ২০২৬