আজও বেড়েছে করোনা শনাক্ত, মৃত্যু ১

২৩ জুন ২০২২, ০৫:৪১ PM
আজও বেড়েছে করোনা শনাক্ত, মৃত্যু ১

আজও বেড়েছে করোনা শনাক্ত, মৃত্যু ১ © ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও শনাক্তের হার আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩১৯ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার বেড়ে হয়েছে ১৪ দশমিক ৩২ শতাংশ। একই সময়ে করোনায় আরও ১ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৩০ শতাংশ এবং ১ হাজার ১৩৫ জনের করোনা শনাক্ত হয়েছিল।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৬০ হাজার ৫২৮ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৩৫ জন।

গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ২১৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৩২ শতাংশ। একই সময়ে করোনা আক্রান্ত ১২৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৬ হাজার ২৩২ জন।

২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ১ হাজার ২১০ জন ঢাকা বিভাগের, ৭ জন ময়মনসিংহ বিভাগের, ৬৯ জন চট্টগ্রাম বিভাগের, ১৬ জন রাজশাহী বিভাগের, ২ জন রংপুর বিভাগের, ৬ জন খুলনা বিভাগের, ৯ জন বরিশাল বিভাগের। 

পদোন্নতিতে চার বছরের শর্ত, তিন মাসেই বোর্ডে বেরোবির কর্মকর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ ৫ ছাত্রীর ২ জনই মারা গেছেন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নিরাপদ পারাপারে ফুটওভারব্রিজ নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামল…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে টানা ৪র্থ বারের মতো দ্বিতীয় স্থানে…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পরিবেশবান্ধব উচ্চশিক্ষায় বিশ্বমঞ্চে বাংলাদেশের ৯ বিশ্ববিদ্য…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬