দুই ডোজের আওতায় দেশের ১১ কোটি ৬৪ লাখ মানুষ

০৬ মে ২০২২, ১১:৪৩ AM
দুই ডোজের আওতায় দেশের ১১ কোটি ৬৪ লাখ মানুষ

দুই ডোজের আওতায় দেশের ১১ কোটি ৬৪ লাখ মানুষ © ফাইল ছবি

করোনাভাইরাস প্রতিরোধে দেশের ১১ কোটি ৬৪ লাখ ৬৬ হাজার ৮৩১ জন মানুষ দুই ডোজ টিকার আওতায় এসেছে। প্রথম ডোজ নিয়েছেন ১২ কোটি ৮৫ লাখ ৭৯ হাজার ৪৯৪ জন। সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন পর্যন্ত বুস্টার ডোজ পেয়েছেন এক কোটি ২৮ লাখ ৬৭ হাজার ১৬৭ জন। দেশে এ পর্যন্ত ২ লাখ ১৮ হাজার ১০৬ জন ভাসমান জনগোষ্ঠী টিকার আওতায় এসেছেন। তাদের জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: পুষ্টি উপাদানে ভরপুর কলা

এর আগে, গত ১ নভেম্বর থেকে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। তাদের মধ্যে এখন পর্যন্ত এক কোটি ৭৩ লাখ ২০ হাজার ৮৭২ জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে এক কোটি ৫৮ লাখ ৯৮ হাজার ১৪৮ জনকে।

করোনা টিকার নিবন্ধন শুরু হয় ২০২১ সালের ২৭ জানুয়ারি। ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। ১৮ বছর বয়সী যেকোনো মানুষ এখন টিকা নিতে পারছেন।

ব্রাজিলের বিপক্ষে ড্র এর পর যা বললেন হাকিমি
  • ১৪ জুন ২০২৬
লাতিন পরাশক্তিদের শুরুতেই হোঁচট, আর্জেন্টিনা কি পারবে চাপ স…
  • ১৪ জুন ২০২৬
ব্রাজিলের পারফরম্যান্সে ক্ষুব্ধ আনচেলত্তি, এক শব্দে দিলেন ক…
  • ১৪ জুন ২০২৬
শট বেশি, আক্রমণ বেশি, দাপটও বেশি— জয়টাই শুধু পেল না মরক্কো
  • ১৪ জুন ২০২৬
শুরুতেই হোঁচট, ড্রয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিলের
  • ১৪ জুন ২০২৬
বিশ্বকাপে ইতিহাস গড়ল কাতার
  • ১৪ জুন ২০২৬
×