বাংলাদেশে করোনায় মৃত্যুহীন দিন

১৫ মার্চ ২০২২, ০৩:৪৯ PM
করোনাভাইরাস

করোনাভাইরাস © ফাইল ছবি

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় কোথাও করোনা সংক্রমিত কারোর মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে কোভিড শনাক্ত রোগীর সংখ্যা ২১৭ এবং সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৬০০ জন।

কিন্তু সংক্রমিত কেউ গত ২৪ ঘণ্টায় মারা যাননি। গত বছরের ৯ ডিসেম্বরের ৯৬ দিন পর আবারও করোনায় মৃত্যুশূন্য দিন দেখল দেশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

ঈদুল আজহার ছুটি শেষে কাল খুলছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০১ জুন ২০২৬
রামিসাকে ধর্ষণের কথা স্বীকার সোহেলের, হত্যার বিষয়ে দিলেন চা…
  • ০১ জুন ২০২৬
তেলের মূল্যবৃদ্ধি জনগণের সাথে সুস্পষ্ট প্রতিশ্রুতি ভঙ্গ: জা…
  • ০১ জুন ২০২৬
ফটিকছড়িতে বাসের চাপায় বাবা-ছেলে নিহত
  • ০১ জুন ২০২৬
কক্সবাজার সমুদ্রসৈকতে নিখোঁজ শিক্ষার্থী, ১৬ ঘণ্টা পর মরদেহ …
  • ০১ জুন ২০২৬
প্রথম কার্যদিবসেই বেতন দেওয়ার প্রক্রিয়া শুরু, কবে পাবেন শিক…
  • ০১ জুন ২০২৬