করোনায় আরও ৮ জনের মৃত্যু, শনাক্ত ৭৯৯

০১ মার্চ ২০২২, ০৪:০৯ PM
করোনায় মৃত ব্যক্তির জানাজা

করোনায় মৃত ব্যক্তির জানাজা © ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পুরুষ পাঁচজন ও নারী তিনজন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ছয়জন এবং বেসরকারি হাসপাতালে মারা যান দুজন। এ নিয়ে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ৪৫ জনে দাঁড়িয়েছে।

একই সময় নতুন করে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৭৯৯ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৪৪ হাজার ৩৭৪ জনে। নমুনা পরীক্ষার বিপরীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ৩৫ শতাংশ।

আরও পড়ুন: ঋণের টাকা শোধ করতে না পারায় স্কুলশিক্ষকের আত্মহত্যা

মঙ্গলবার (১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার (২৮ ফেব্রুয়ারি) ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু এবং ৮৯৭ জন নতুন রোগী শনাক্তের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার ছিল ৩ দশমিক ৬৫ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

আদালতে আত্মসমর্পণ করতে যাচ্ছেন জামায়াতের এমপি আমির হামজা
  • ১৪ জুন ২০২৬
ঢাবিতে ৬৪ জন আবেদন করলে একজন চান্স পায়, প্রাথমিকে এমন চাই …
  • ১৪ জুন ২০২৬
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, প্রাণ গেল দ…
  • ১৪ জুন ২০২৬
তুরস্ককে হারাল অস্ট্রেলিয়া, অভিষেকেই গোল ‘শরণার্থী’ ইরানকুন…
  • ১৪ জুন ২০২৬
নেশাগ্রস্ত অবস্থায় রামিসার সঙ্গে ভুল করেছি, ক্ষমা চাই: আদাল…
  • ১৪ জুন ২০২৬
ব্রাজিলের প্রথমার্ধের পারফরম্যান্সে বিরক্ত ডানিলো, বললেন—‘আ…
  • ১৪ জুন ২০২৬
×