করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত ৮ হাজার ৩৪৫

০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৪৫ PM
করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত ৮ হাজার ৩৪৫

করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত ৮ হাজার ৩৪৫ © ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৮৯ জনে। রবিবার (৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৩৪৫ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৬১ হাজার ৫৩২ জনে। শনাক্তের হার ২১ দশমিক ৫০ শতাংশ।

এর আগে, গতকাল শনিবার করোনা আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়; এদিন শনাক্ত হন ৮ হাজার ৩৫৯ জন; শনাক্তের হার ছিল ২৩ দশমিক ৮৩ শতাংশ।

আরও পড়ুন: কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের টিকাদান শুরু

স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ১৫৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ লাখ ২ হাজার ৫৫০ জন।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৩৮ হাজার ২৪৭টি। পরীক্ষা করা হয় ৩৮ হাজার ৮২১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২১ দশমিক ৫০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬৩ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৫ জন পুরুষ, ১৪ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ১৪ জন। চট্টগ্রামে ৪, রাজশাহীতে ১, খুলনায় ৪, সিলেটে ১, রংপুরে ৩ ও ময়মনসিংহে ২ জন মারা গেছেন।

জুলাই শহীদদের স্মরণে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিত…
  • ০১ আগস্ট ২০২৬
স্পেনের সঙ্গে বর্ডার ফ্রি শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি
  • ০১ আগস্ট ২০২৬
চীনের এআই সহযোগিতা সংস্থায় পর্যবেক্ষক হিসেবে যুক্ত হচ্ছে বা…
  • ০১ আগস্ট ২০২৬
হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু
  • ০১ আগস্ট ২০২৬
গণহত্যার বিচারের দাবিতে শিবিরের জুলাই মিছিল 
  • ০১ আগস্ট ২০২৬
অল্প বয়সে বিয়ে, অসচেতনতা এবং শিশুকে দুধ না দেওয়ার কারণে পুষ…
  • ০১ আগস্ট ২০২৬