দেশে করোনা শনাক্ত কমেছে

০২ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৫৬ PM
দেশে করোনা শনাক্ত কমেছে

দেশে করোনা শনাক্ত কমেছে © ফাইল ছবি

দেশে গত গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৪৬১ জনে। বুধবার (২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ১৯৩ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ২৪ হাজার ১৮০ জনে। শনাক্তের হার ২৭ দশমিক ৪৩ শতাংশ।

আরও পড়ুন: করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, শনাক্তের হার ২৭.৪৩ শতাংশ

এর আগে, গতকাল মঙ্গলবার করোনায় ৩১ জনের মৃত্যু হয়; শনাক্ত হন ১৩ হাজার ১৫৪ জন; শনাক্তের হার ছিল ২৯ দশমিক ১৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তি জানিয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ২০৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৭৫ হাজার ১৩৭ জন।

আরও পড়ুন: করোনায় মৃতদের ৮০ শতাংশই টিকা নেননি

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৪৪ হাজার ৩০৮টি। পরীক্ষা করা হয় ৪৪ হাজার ৪৫১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৭ দশমিক ৪৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৫১ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৭ জন পুরুষ, ১৯ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ১৩ জন। চট্টগ্রামে ৫, রাজশাহীতে ৬, খুলনায় ৭, বরিশাল ৩, সিলেটে ১ এবং ময়মনসিংহ ১ জন মারা গেছেন।

ভবন আর কলেজ বাড়ালেই স্বাস্থ্যখাতের সংকটের সমাধান হবে না
  • ০১ আগস্ট ২০২৬
ভূমিকম্পে কেঁপে উঠল ইতালি
  • ০১ আগস্ট ২০২৬
একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের সঙ্গী কারা?
  • ০১ আগস্ট ২০২৬
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৭১
  • ০১ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে চান মাউশি ডিজি
  • ০১ আগস্ট ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাফ সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সাল…
  • ০১ আগস্ট ২০২৬