টিকার আওতায় ১ কোটি ৩১ লাখ স্কুল শিক্ষার্থী

২৩ জানুয়ারি ২০২২, ০৯:৪১ AM
স্কুল শিক্ষার্থীদের করোনা টিকা

স্কুল শিক্ষার্থীদের করোনা টিকা © ফাইল ছবি

সারাদেশের ১ কোটি ৩১ লাখ ৯৪৮ জন শিক্ষার্থীকে করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা দেয়া হয়েছে। আর দ্বিতীয় ডোজ টিকা পেয়েছে ১৫ লাখ ৪০ হাজার ২৪৭ জন।

শনিবার (২২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন: হিজাব পরায় ক্লাসে ঢুকতে দেওয়া হচ্ছে না ছাত্রীদের

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সারাদেশে শিক্ষার্থীসহ প্রথম ডোজ দেওয়া হয়েছে ৯ লাখ ৭৭ হাজার ২৫৯ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩ লাখ ৬৭ হাজার ৫৯৯ জনকে।

এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৯ কোটি ৩৪ লাখ ৩ হাজার ৪৯২ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫ কোটি ৮৩ লাখ ৭২ হাজার ৮৫৮ জন।

আরও পড়ুন: ছাত্রলীগ থেকে উঠে এসে ২৭ বছরে প্যানেল মেয়র, জড়ালেন প্রশ্নফাঁসে

প্রসঙ্গত, গত বছরের গত ১ নভেম্বর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়।

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার ও মডার্নার টিকা।

আরও শক্তিশালী হচ্ছে এল নিনো, জাতিসংঘের সতর্কবার্তা 
  • ০১ আগস্ট ২০২৬
ডেইলি শপিং বিভাগে আউটলেট ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, …
  • ০১ আগস্ট ২০২৬
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাবি ছাত্রশিবিরে…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে পাটওয়ারীর মন্তব্যের প্রতিবাদে ছাত্র অধ…
  • ০১ আগস্ট ২০২৬
শেকৃবিতে ‘রান ফর জাস্টিস’, জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবি
  • ০১ আগস্ট ২০২৬
ঢাকাসহ ৯ জেলায় সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে মিনিস্টার হাই-টে…
  • ০১ আগস্ট ২০২৬