প্রধানমন্ত্রীকে নিয়ে পাটওয়ারীর মন্তব্যের প্রতিবাদে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ

০১ আগস্ট ২০২৬, ০৯:১৪ PM
প্রধানমন্ত্রীকে নিয়ে পাটওয়ারীর মন্তব্যের প্রতিবাদে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ

প্রধানমন্ত্রীকে নিয়ে পাটওয়ারীর মন্তব্যের প্রতিবাদে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ © টিডিসি ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারীর মন্তব্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সদর উপজেলা শাখা। সমাবেশে সংগঠনটির জেলা সভাপতি সাহেদুর রহমান রাফি পাটওয়ারীর বক্তব্যের তীব্র সমালোচনা করেন।

শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ সমাবেশে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে সাহেদুর রহমান রাফি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য হাজারো মানুষ জীবন দিয়েছেন। সেই বাংলাদেশে নাছির উদ্দিন পাটওয়ারীর মতো ব্যক্তির কুরুচিপূর্ণ বক্তব্য আমরা মেনে নিতে পারি না।

তিনি আরও বলেন, সিনিয়র রাজনৈতিক নেতাদের সম্পর্কে তাঁর মন্তব্য শালীনতা ও রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী। আমরা এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি যদি ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত না থাকেন, তাহলে গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে তাঁকে প্রতিহত করা হবে।

তবে বক্তব্যের একপর্যায়ে রাফি পাটওয়ারীকে উদ্দেশ্য করে ‘বজ্জাত, বেয়াদব ও লম্পট’ বলে মন্তব্য করেন।

সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউছুফ, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম, যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি সার্জেন্ট সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফিরোজ আলমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পিরোজপুর পৌরসভা কার্যালয়ে নতুন বেতন স্কেলে বিভিন্ন পদে চাকর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
র‍্যাগিংয়ের ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪ বিভাগের ৪৮ শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাটনফোন যুগের ট্রেন্ড, যেভাবে যুক্ত হবেন আপনিও
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের আরও ৪৫ সহকারী শিক্ষককে বদলি, দেখুন তালিকা
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা বিসিবির
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬