নাসির উদ্দিন পাটওয়ারীকে কোরবানির গরুর দড়িতে বাঁধার হুঁশিয়ারি ছাত্রদল নেতার

২৫ মে ২০২৬, ০৭:৩১ PM
লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহির রায়হান বাবু

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহির রায়হান বাবু © টিডিসি ফটো

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে 'গরুর দড়ি দিয়ে বেঁধে ফেলার' হুঁশিয়ারি দিয়েছেন লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহির রায়হান বাবু।

সম্প্রতি রামগঞ্জ পৌরসভার রামগঞ্জ টাওয়ারের সামনে এক জনসভায় দেওয়া বক্তব্যে তিনি বলেন, "কোরবানির পর গরুর দড়িটা যত্ন করে রেখে দেবেন। নাসীরুদ্দীন পাটওয়ারী এই এলাকায় আসলে আমরা তাকে ডিম ছুড়ব না — কোরবানির গরুর  অবশিষ্ট দড়ি দিয়ে বেঁধে ফেলব। কোনো ছাড় দেওয়া হবে না।"

ছাত্রদল নেতা হুঁশিয়ারির চড়িয়ে বলেন, "এটা কেবল ট্রেলার, সামনে পূর্ণদৈর্ঘ্য ছবি আসবে।" শুধু পাটওয়ারী নন, যারাই বিএনপি ও যুবদলকে নিয়ে কটূক্তি করবেন, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।

জহির রায়হান বাবু আরও বলেন, যারা সুন্দর রাজনীতি করবেন তাদের প্রতি কোনো বাধা নেই। তবে দলীয় নেতৃত্বকে নিয়ে কেউ আপত্তিকর মন্তব্য করলে ছাত্রদল শক্ত হাতে তা প্রতিহত করবে।

তার এই বক্তব্য এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬