করোনায় মৃত্যু বেড়েছে, শনাক্ত ১০ হাজার ছুঁই ছুঁই

১৯ জানুয়ারি ২০২২, ০৪:২৪ PM
করোনায় মৃত্যু বেড়েছে, শনাক্ত ১০ হাজার ছুঁই ছুঁই

করোনায় মৃত্যু বেড়েছে, শনাক্ত ১০ হাজার ছুঁই ছুঁই © ফাইল ছবি

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে ২৮ হাজার ১৭৬ জনের মৃত্যু হয়।  বুধবার (১৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৯ হাজার ৫০০ জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২৫ দশমিক ১১ শতাংশে।

এর আগে, গতকাল মঙ্গলবার করোনায় ১০ জনের মৃত্যু হয়; শনাক্ত হন ৮ হাজার ৪০৭ জন; শনাক্তের হার ছিল ২৩ দশমিক ৯৮ শতাংশ। বুধবার করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৭৩ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৪ হাজার ২৬৮ জন।

আরও পড়ুন: অনলাইনে ক্লাস চায় রাবি শিক্ষক সমিতি

স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৫৭৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩৭ হাজার ৮৩০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৫ দশমিক ১১ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭২ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১০ জন পুরুষ, ২ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ৮ জন। চট্টগ্রামে ২, রাজশাহী ও সিলেটে ১ জন করে মারা গেছেন।

আরও পড়ুন: করোনায় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২৫ শতাংশে

করোনার নতুন ধরন অমিক্রন দেশেও ছড়িয়ে পড়েছে। করোনার এই ধরন অতিসংক্রামক। কয়েক সপ্তাহ ধরে দেশে নতুন করে করোনা রোগী শনাক্ত ও শনাক্তের হার বাড়ছে। দেশে আগের সপ্তাহের তুলনায় গত এক সপ্তাহে (১২ থেকে ১৮ জানুয়ারি) করোনা রোগী বেড়েছে ২২৮ শতাংশ।

রাজধানীর বুড়িগঙ্গায় লাশ, সঙ্গে মিলল জাবির আইডি কার্ড
  • ১৪ জুন ২০২৬
নিজ এলাকায় মেডিকেল কলেজ নিলেন স্বাস্থ্যমন্ত্রী
  • ১৪ জুন ২০২৬
অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য প্রয়োজন ৮৪০ কোটি, বছরে ভর্তুকি ১…
  • ১৪ জুন ২০২৬
আসন বাড়ল মুন্নু মেডিকেল কলেজের
  • ১৪ জুন ২০২৬
নতুন বাজেটে কোন বিশ্ববিদ্যালয় কত বরাদ্দ পেল
  • ১৪ জুন ২০২৬
স্বেচ্ছায় রক্তদানে মিটছে মাত্র ৩০% চাহিদা, ডাটাবেজে জোর বিশ…
  • ১৪ জুন ২০২৬
×