করোনায় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২৪ শতাংশে

১৮ জানুয়ারি ২০২২, ০৬:৫২ PM
করোনাভাইরাস

করোনাভাইরাস © প্রতীকী ছবি

দেশে ২৪ ঘণ্টায় করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৪০৭ জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২৩ দশমিক ৯৮ শতাংশে। করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ১৬৪ জনের মৃত্যু হয়েছে; শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৩২ হাজার ৭৯৪ জনে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।সোমবার জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় করোনায় ১০ জনের মৃত্যু হয়; শনাক্ত হন ৬ হাজার ৬৭৬ জন; শনাক্তের হার ছিল ২০ দশমিক ৮৮ শতাংশ।

আরও পড়ুন: কবরস্থান থেকে ৮ ফুট লম্বা অজগর উদ্ধার

মঙ্গলবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৭৫ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৩ হাজার ৭৯৫ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৯১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩৫ হাজার ৫৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৩ দশমিক ৯৮ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৮ জন পুরুষ, ২ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ৭ জন। চট্টগ্রাম, খুলনা ও ময়মনসিংহে ১ জন করে মারা গেছেন।

চীনা বিজ্ঞানীদের যুগান্তকরী আবিষ্কারে টাক মাথায় গজাবে চুল, …
  • ১৮ নভেম্বর ২০২৬
বাকৃবিতে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে স্কুলছাত্র নিহত
  • ১৮ নভেম্বর ২০২৬
অগ্নিসন্ত্রাস ও গ্রামীণ ব্যাংকে হামলা কঠোর হাতে দমনের হুঁশি…
  • ১৮ নভেম্বর ২০২৬
একনজরে আইপিএলের ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের …
  • ১৮ নভেম্বর ২০২৬
শিক্ষামন্ত্রীকে অনুরোধ করেছিলাম, কিন্তু আমি ব্যর্থ হয়েছি
  • ১৮ নভেম্বর ২০২৬
সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির তথ্য চাইল অধিদপ্তর
  • ১৮ নভেম্বর ২০২৬