করোনা রোগী শনাক্ত আরও বেড়েছে, হারও বেড়ে ৮.৯৭ শতাংশ

১১ জানুয়ারি ২০২২, ০৫:৩৩ PM
করোনাভাইরাস

করোনাভাইরাস © ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা লাগামহীনভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে ২ হাজার ৪৫৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ সময় করোনা আক্রান্ত ২ জনের মৃত্যু হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৯৭ শতাংশ।

আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ১০৭ জনের মৃত্যু হয়েছে; শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৯৮ হাজার ৩৮৯ জনে।

এর আগে গতকাল সোমবার (১০ জানুয়ারি) করোনা রোগী শনাক্তের সংখ্যা ছিল ২ হাজার ২৩১ জন, আর হার ছিল ৮.৫৩ শতাংশ। এক সময়ে করোনায় মৃত্যু হয়েছিল ৩ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানা গেছে, এক সপ্তাহের ব্যবধানে করোনা শনাক্তে নমুনা পরীক্ষা, নতুন রোগী শনাক্ত ও মৃত্যু- সব সূচকই বেড়েছে। কমেছে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা।

বছরের প্রথম দিন (১ জানুয়ারি) ৩৭০ জন নতুন রোগী শনাক্ত হয়। সেদিন সংক্রমণের হার ছিল ২ দশমিক ৪৩ শতাংশ। মাত্র ১০ দিনের ব্যবধানে নতুন রোগী শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪৫৮ জনে। শনাক্তের হার ৮ দশমিক ৯৭ শতাংশ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৩ থেকে ১৯তম গ্রেডে ৩৪ পদে চাকরি, আব…
  • ১০ অক্টোবর ২০২৬
হাতি সংরক্ষণকে পর্যটনের সম্ভাবনায় রূপ দিতে চায় সরকার: আব্দু…
  • ১০ অক্টোবর ২০২৬
নিষেধাজ্ঞা না মেনেই ইলিশ শিকার, ২ জেলের ২০ দিনের কারাদণ্ড
  • ১০ অক্টোবর ২০২৬
দাদির মৃত্যুর খবর পেলেন পুলিশের হাতে আটক অভিজিৎ দীপকে
  • ১০ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশের সিআইডিতে নতুন বেতন স্কেলে বিভিন্ন পদে চাকর…
  • ১০ অক্টোবর ২০২৬
তাসনিম সিরাজ মাহবুবকে ক্লাস থেকে অব্যাহতি দেওয়া ঢাবি আদেশ অ…
  • ১০ অক্টোবর ২০২৬