এই মুহূর্তে লকডাউন দেওয়ার সিদ্ধান্ত নেই: স্বাস্থ্যমন্ত্রী

০১ জানুয়ারি ২০২২, ০৬:৪১ PM
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক © প্রতীকী ছবি

দেশে করোনা সংক্রমণ বাড়লে এই মুহূর্তে দেশে লকডাউন দেওয়ার সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, করোনার সংক্রমণের হার বাড়ছে। তবে এখনও লকডাউনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই সরকারের। সংক্রমণের হার ঊর্ধ্বমুখী থাকলে বিষয়টি বিবেচনা করা হবে।

শনিবার (০১ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনার বুস্টার ডোজ টিকা কার্যক্রমের উদ্বোধনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

আরও পড়ুন: আগের দিনের তুলনায় নতুন রোগী কম, বেড়েছে মৃত্যু

এদিন মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনার বুস্টার ডোজ টিকা কার্যক্রমের উদ্বোধনের করেন স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, ওমিক্রনে যুক্তরাজ্যে ১ লাখ ও যুক্তরাষ্ট্রে ৪ লাখ পর্যন্ত সংক্রমিত হয়েছে। আমাদের দেশে এই অবস্থা আমরা চাই না। আমাদের দেশকে সুরক্ষিত রাখতে চাইলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

আরও পড়ুন: করোনা সংক্রমণ বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ: প্রধানমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে ওয়ার্ড পর্যায়ে করোনার টিকা কার্যক্রম শুরু হয়েছে। জানুয়ারি মাসে অন্তত ৪ কোটি ডোজ টিকা দেওয়া সম্ভব হবে। এতে করে আশা করা যায়, আগামী এপ্রিল-মে মাসের মধ্যেই আমরা সাড়ে ১২ কোটি জনগণকে দ্বিতীয় ডোজ টিকা দিতে পারব।

বুস্টার ডোজের বিষয়ে মন্ত্রী বলেন, বুস্টার ডোজের পাশাপাশি এরই মধ্যে ওয়ার্ড পর্যায়ে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। জানুয়ারি মাসে অন্তত চার কোটি ডোজ ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা আছে। টিকা দেওয়ার জন্য আরও ছয় কোটি নতুন সিরিঞ্জ চীন থেকে আমদানি করা হয়েছে।

জ্বালানি অপচয় রোধে ঢাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ১২ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতার বাধা ডিঙিয়ে অধ্যাপক হচ্ছেন বিএনপির স্বাস্থ্য সম্প…
  • ১২ এপ্রিল ২০২৬
সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতি-ঘুষের দৌরাত্ম্য, ভুক্তভোগীদের …
  • ১২ এপ্রিল ২০২৬
জীবিকার তাগিদে নদীতে নেমে আর ফেরা হলো না জেলে জসিমের
  • ১২ এপ্রিল ২০২৬
পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ, না ফেরার দেশে চবি শিক্ষার্থী
  • ১২ এপ্রিল ২০২৬
অপ্রাপ্তবয়স্ক শ্যালিকাকে ধর্ষণ, পদ হারালেন ছাত্রদল নেতা
  • ১২ এপ্রিল ২০২৬