সুরক্ষা অ্যাপে বুস্টার ডোজ শুরু কাল, পাবেন যারা

২৭ ডিসেম্বর ২০২১, ০৩:১৭ PM
বুস্টার ডোজ শুরু কাল

বুস্টার ডোজ শুরু কাল © ফাইল ছবি

সুরক্ষা অ্যাপের মাধ্যমে কাল মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে বুস্টার ডোজ প্রদান। শুরুতে দেওয়া হবে ষাটোর্ধ্ব ও করোনাভাইরাস লড়াইয়ে সম্মুখসারির যোদ্ধাদের। সোমবার (২৭ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এইডস নিয়ে করা এক গবেষণা প্রকাশ অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া এই তথ্য জানান।

আরও পড়ুন: বুস্টার ডোজ নিতে নিবন্ধনের প্রয়োজন নেই: ডা. সেব্রিনা ফ্লোরা

লোকমান হোসেন বলেন, দেশের টিকার কোন ঘাটতি নেই। সব শ্রেণি-পেশার মানুষকে টিকার আওতায় আনতে মেয়রদের বিশেষ ব্যবস্থা নিতে বলা হয়েছে। আমাদের ২৭ কোটি টিকা দরকার হলেও ইতিমধ্যে ৩১ থেকে ৩২ কোটি টিকার ব্যবস্থা হয়েছে।

অনুষ্ঠানে শেষে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেন, সুরক্ষা অ্যাপ অনেকটা প্রস্তুত হওয়ায় কাল আপাতত ঢাকার ২৬টি কেন্দ্রের বেশ কয়েকটিতে এসএমএসের মাধ্যমে বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। পর্যায়ক্রমে গ্রামেও শুরু হবে।

আরও পড়ুন: রাজধানীর সরকারি প্রাথমিক বিদ্যালয় যেন গরিবের স্কুল!

বুস্টার ডোজ যারা পাবেন তাদেরকে এসএমএস পাঠিয়ে জানিয়ে দেওয়া হবে। কাদের এসএমএস দেওয়া হবে এমন প্রশ্নে ডা. আহামেদুল কবীর বলেন, যারা ইতোমধ্যে দুই ডোজ টিকা নিয়েছেন এবং দুই ডোজ টিকা নেওয়ার সময় যাদের ছয় মাস পার হয়েছে, ষাটোর্ধ্ব এবং যারা ফ্রন্টলাইনার তাদের কাছে এই এসএমএস যাবে।

গত সপ্তাহে দেশে বুস্টার ডোজ টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ওই দিন স্বাস্থ্যমন্ত্রী এই টিকা নিয়ে জানান, বুস্টার ডোজ হিসেবে আপাতত ফাইজারের টিকা দেওয়া হবে।

আরও পড়ুন: চার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, বাড়বে শীতের তীব্রতা

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র থেকে জানা গেছে, বুস্টার ডোজ হিসেবে ফাইজারকে বেছে নেওয়া হয়েছে। পৃথিবীর বেশিরভাগ দেশে বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে, এ বিষয়টি বিবেচনায় নিয়েই স্বাস্থ্য অধিদফতর ফাইজারের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু দেশে টিকাদান কর্মসূচি শুরু হয় অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ও ভারতের সেরাম ইনস্টিটিউট তৈরি কোভিশিল্ড দিয়ে। এই টিকাই দেশে বেশি মানুষকে দেওয়া হয়েছে। তাদেরও ফাইজারের টিকা দিয়েই বুস্টার দেওয়া হবে।

রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬
দুইবার প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরও বেঁচে যাওয়া ক্রিস্টা হা…
  • ১১ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালির ঘটনায় মামলা, গ্রেপ্তার আয়াসস…
  • ১১ অক্টোবর ২০২৬
জেলেনস্কিকে সরিয়ে ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট নিয়োগ দেওয়ার আহ…
  • ১১ অক্টোবর ২০২৬
‘রাজুর স্ত্রী’ পরিচয়ে কক্সবাজার হোটেলে উঠেন স্কুলছাত্রী তাজ…
  • ১১ অক্টোবর ২০২৬
শিক্ষা অধিকার সংসদের ‘এডুএনভয়’ নেটওয়ার্কের উদ্বোধন
  • ১১ অক্টোবর ২০২৬