আরও ৪ দিন বাড়ল বিদেশ গমনেচ্ছু শিক্ষার্থীদের টিকার আবেদনের মেয়াদ

২৮ জুলাই ২০২১, ০১:৩৫ PM
করোনার ভ্যাকসিন

করোনার ভ্যাকসিন © ফাইল ছবি

বিদেশে গমনেচ্ছুক শিক্ষার্থীদের করোনার টিকার জন্য আবেদন গ্রহণের মেয়াদ আরও চার দিন বাড়ানো হয়েছে। অর্থাৎ আগামী ৩১ জুলাই (শনিবার) বিকেল ৫টা পর্যন্ত তাদের আবেদন সংগ্রহ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (২৮ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিদেশে গমনেচ্ছুক শিক্ষার্থীদের টিকার আবেদনের সময়সীমা বাড়ানো নিয়ে মঙ্গলবার (২৭ জুলাই) একটি পরিপত্র জারি করা হয়। এতে শিক্ষার্থীদের আবেদনের সময়সীমা ২৭ জুলাই থেকে বাড়িয়ে ৩১ জুলাই বিকেল ৫টা পর্যন্ত আবেদন নেওয়ার বিষয়টি যুক্ত করা হয়। 

টিকার আবেদনের জন্য বিদেশগামী শিক্ষার্থীদের পাঠাতে হবে, পাসপোর্ট, ভিসা (প্রযোজ্য ক্ষেত্রে), শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির চূড়ান্ত অনুমোদনের চিঠি, ছাত্রত্ব প্রমাণের সনদ/পরিচয়পত্রের মতো প্রয়োজনীয় কাগজ। এইসব কাগজ স্ক্যান করে ই-মেইলে পাঠাতে হবে। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের উপযুক্ত সময়সীমার মধ্যে টিকার জন্য আবেদন করার অনুরোধ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

উল্লেখ্য, বিদেশে গমনেচ্ছুক শিক্ষার্থীদের করোনার টিকার জন্য আবেদন শুরু হয় গত ১৩ জুলাই, যা শেষ হওয়ার নির্ধারিত তারিখ ছিল  মঙ্গলবার (২৭ জুলাই)। আবেদনের শুরুর দিন থেকে ২১ জুলাই পর্যন্ত যে গুগল ফর্মে নেওয়া হয়েছিল সেটি গত ২২ জুলাই প্রযুক্তিগত ত্রুটির জন্য পরিবর্তন করা হয়।

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে দ্বিতীয়
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের দেওয়া যে ১০ শর্ত মেনে যুদ্ধ স্থগিতে রাজি যুক্তরাষ্ট্র
  • ০৮ এপ্রিল ২০২৬
মোবাইল মেরামত করে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন…
  • ০৮ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
অভিশংসন করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক এনএএসিপির
  • ০৮ এপ্রিল ২০২৬
close