টুঙ্গিপাড়ায় গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত তোরণে আগুন

০২ আগস্ট ২০২৬, ০১:৩৫ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৬, ০১:৫৬ PM
নির্মাণ করা তোরণ আগুনে পুড়ে যাওয়ার আগে ও পরের অবস্থা

নির্মাণ করা তোরণ আগুনে পুড়ে যাওয়ার আগে ও পরের অবস্থা © টিডিসি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে নির্মিত ‘৩৬ জুলাই গণ-অভ্যুত্থান’ তোরণে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার শিশুপার্কের সামনে নির্মিত তোরণটিতে আগুন দেওয়ার ঘটনায় তোরণে থাকা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতাদের ছবি ও পদবি লেখা থাকা অংশ পুড়ে গেছে।

শনিবার (১ জুলাই) রাতে উপজেলার শিশুপার্কের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নিহত শহীদ ও আহত যোদ্ধাদের স্মরণে তোরণটি নির্মাণ করা হয়। পরে আনুমানিক রাত ১২টার দিকে কে বা কারা আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক গোলাম সাগর ও পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সীর ছবিসহ পদবি লেখা অংশ পুড়ে যায়। 

টুঙ্গিপাড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সী বলেন, ‘শনিবার দুপুরে তোরণটি নির্মাণ করার পর আমরা গোপালগঞ্জ-৩ আসনের এমপি এসএম জিলানীর সঙ্গে কোটালীপাড়ায় একটা অনুষ্ঠানে ছিলাম। পরে শুনতে পাই রাত ১২টার দিকে কে বা কারা সেই তোরণে আগুন ধরিয়ে দিয়েছে। যারা এ কাজ করেছে তারা জুলাই যোদ্ধাদের অপমান করেছে। তাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ‘বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সেটি তদন্ত করা হচ্ছে। তবে এ বিষয়ে রবিবার দুপুর পর্যন্ত থানায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন
  • ০৫ অক্টোবর ২০২৬