করোনাভাইরাস

৫ দিন পর মৃত্যু নামল দুইশোর নিচে

১৬ জুলাই ২০২১, ০৫:৪১ PM
করোনাভাইরাস

করোনাভাইরাস © প্রতীকী ছবি

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাস সারাদেশে আরও ১৮৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ হাজার ৪৬৫ জনে।

টানা ৫ দিন করোনায় মৃত্যু ছিল দুইশোর বেশি। তবে সাপ্তাহিক ছুটি আজ শুক্রবার তা সেখান থেকে কমে ১৮৫ হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে শনাক্তের পরিমাণ কমেনি সেভাবে।

একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১২ হাজার ১৪৮ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৮৩ হাজার ৯২২ জনে।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, ১৫ জুলাই (বৃহস্পতিবার) ২২৬ জনের মৃত্যু হয়। বুধবার ২১০ জন, মঙ্গলবার ২০৩, সোমবার ২২০ ও রোববার রেকর্ড ২৩০ জন মারা যান। তার আগে ১০ জুলাই (শনিবার) ১৮৫, ৯ জুলাই (শুক্রবার) ২১২ ও ৮ জুলাই (বৃহস্পতিবার) ১৯৯ জনের মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের।

বাংলাদেশে করোনা প্রথম শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ভাইরাসটিতে একজনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

বেরোবির রাজস্ব বাজেট ৮২ কোটি ৮১ লাখ টাকা অনুমোদন
  • ১৫ জুন ২০২৬
রাজধানীর ৩ টার্মিনাল অপসারণ: নষ্ট সিস্টেমের কঙ্কালে যেন সিদ…
  • ১৫ জুন ২০২৬
বাগেরহাটে যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৭
  • ১৫ জুন ২০২৬
দেশে বৈধ মোটরসাইকেলের সংখ্যা জানাল সরকার 
  • ১৫ জুন ২০২৬
এবার ইসলামের ইতিহাস সাবজেক্ট পড়াতে ‘না’ এমপি মনিরুলের
  • ১৫ জুন ২০২৬
কংস নদীতে ভেসে ওঠা শিশুর মরদেহে আঘাতের চিহ্ন, ধর্ষক সন্দেহে…
  • ১৫ জুন ২০২৬
×