ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন লেগে নিহত ৫, এখনো নিখোঁজ ৪১

০২ আগস্ট ২০২৬, ০৫:৩৪ PM
ইন্দোনেশিয়ার একটি ফেরিতে আগুন

ইন্দোনেশিয়ার একটি ফেরিতে আগুন © সংগৃহীত ও সম্পাদিত

ইন্দোনেশিয়ার একটি ফেরিতে আগুন লাগার ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরো ৪১ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। আজ রবিবার (২ আগস্ট) দেশটির মাদুরা দ্বীপের উপকূলে একটি যাত্রীবাহী ফেরিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এএফপি’র বরাত দিয়ে তল্লাশি ও উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, ফেরিতে সর্বমোট ২৭১ জন যাত্রী ছিলেন। যাদের মধ্য ২২৫ জনকে উদ্ধার করা হয়েছে। 

কর্তৃপক্ষের তথ্যমতে, ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওসির মাকাসারের দিকে যাওয়ার পথে জাহাজটিতে আগুন লাগে।

তল্লাশি ও উদ্ধারকারী সংস্থার প্রধান নানং সিগিট বলেছেন, কাছাকাছি থাকা বেশ কয়েকটি জাহাজ উদ্ধারকাজে যোগ দিয়েছে। 

জাকার্তা গ্লোবালকে দেওয়া এক সাক্ষাৎকারে নানং বলেন, টিবি হাসনুর ২৬ এবং ব্রিটিশ মেন্টর কেএমপি মুতিয়ারা সেন্টোসা ২ থেকে ঝাঁপ দেওয়া যাত্রীদের সরিয়ে নিতে সহায়তা করছে। চারটি জাহাজ এখন ফেরিটির পাশে রয়েছে। 

জুমার নামাজে শেষ বৈঠক পেলে করণীয় কী, সওয়াব পাওয়া যাবে কি?
  • ২৮ আগস্ট ২০২৬
এসএমসি এন্টারপ্রাইজে ম্যানেজার পদে চাকরি
  • ২৮ আগস্ট ২০২৬
কক্সবাজারে হোটেলের বারে সংঘর্ষে যুবক নিহত, পুলিশ হেফাজতে মা…
  • ২৮ আগস্ট ২০২৬
জলাতঙ্ক থেকে সুস্থ হলেন ১৫ বছরের কিশোর, কীভাবে সম্ভব? জানাল…
  • ২৮ আগস্ট ২০২৬
এক শর্তে উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপে রাজি দক্ষিণ কোরিয়া 
  • ২৮ আগস্ট ২০২৬
সৌদিতে আগুনে পুড়ে নিহত ৭ প্রবাসীর একসঙ্গে জানাজা
  • ২৮ আগস্ট ২০২৬