করোনায় চমেকের সাবেক সহযোগী অধ্যাপক ডা. এসএম মোস্তফা কামালের মৃত্যু

১৪ জুলাই ২০২১, ১২:৩৩ PM
 ডা. এসএম মোস্তফা কামাল

ডা. এসএম মোস্তফা কামাল © ফাইল ছবি

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামের চিকিৎসক ডা. এসএম মোস্তফা কামাল রাজধানী ঢাকার এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ডা. এসএম মোস্তফা কামাল (৬৭) চট্টগ্রাম মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক ছিলেন। গতকাল রাত সাড়ে ৯টার দিকে ঢাকার এক হাসপাতালে তিনি মারা যান।’

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী জানান, ডা. এসএম মোস্তফা কামাল চট্টগ্রাম মেডিকেল কলেজের এমবিবিএস ১৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

‘এর আগে ডা. এসএম মোস্তফা কামাল অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজ করোনার টিকা নিয়েছিলেন। প্রায় এক মাস আগে তার করোনা শনাক্ত হয়েছিল। এরপর তিনি চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন’, যোগ করেন তিনি।

ডা. ফয়সাল ইকবাল চৌধুরী আরও বলেন, ‘পরিস্থিতির অবনতি হলে তাকে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল এবং সেখানেই তিনি মারা গেছেন।’

ডা. এসএম মোস্তফা কামালকে নিয়ে করোনায় চট্টগ্রামে এ পর্যন্ত ২৫ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

ট্যাগ: করোনা
ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন লেগে নিহত ৫, এখনো নিখোঁজ ৪১
  • ০২ আগস্ট ২০২৬
‘কোনো ব্যক্তি বা সংগঠনের পক্ষে জুলাই আন্দোলনের একক দাবিদার …
  • ০২ আগস্ট ২০২৬
শিক্ষকরা বদলি আবেদনের পাসওয়ার্ড পাবেন কবে, জানাল টেলিটক
  • ০২ আগস্ট ২০২৬
মজুত থাকা সত্ত্বেও র‌্যাবিস ভ্যাকসিন বাইরে কিনতে হলো রোগীকে…
  • ০২ আগস্ট ২০২৬
চার বছরে ২ কোটি ১ লাখ টাকা পেয়েছেন সাড়ে তিন হাজার শিক্ষার্থী
  • ০২ আগস্ট ২০২৬
বিকেএসপিতে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, তদন্তে ক্রীড়া মন্ত্…
  • ০২ আগস্ট ২০২৬