তিতুমীর কলেজে করোনা টিকার তথ্য সংগ্রহ শুরু

১৪ জুলাই ২০২১, ০৯:৪৬ AM
তিতুমীর কলেজ

তিতুমীর কলেজ © ফাইল ফটো

করোনাভাইরাসের টিকা দিতে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ন্যায় রাজধানীর সরকারি তিতুমীর কলেজের সকল শিক্ষার্থীদের নিবন্ধনের নির্দেশ দিয়েছে কলেজ প্রশাসন। মঙ্গলবার (১৩ জুলাই) কলেজের অধ্যক্ষ অধ্যাপক আশরাফ হোসেনের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে সকল শিক্ষার্থীদের আগামী ২৩ জুলাইয়ে মধ্যে রেজিষ্ট্রেশন করতে বলা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, তিতুমীর কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই ওয়েবসাইটে বা এই লিংকে (https://titumircollege.gov.bd/student_registration.php) গিয়ে শিক্ষার্থীদের ১৩ ডিজিটের ক্লাস রোল ব্যবহার করে নিবন্ধন করতে হবে। শিক্ষার্থীদের ভোটার আইডি নম্বর বা জন্মনিবন্ধন নম্বর (১৭ ডিজিট), ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন নম্বর, ছাত্রাবাসের নাম, ছাত্রাবাসের কক্ষ নম্বর, ছাত্রদের মোবাইল নম্বর এবং যাদের জাতীয় পরিচয়পত্র নম্বর আছে, তাদের জন্য জাতীয় পরিচয়পত্র নম্বর নিবন্ধন ফরমে আপডেট বাধ্যতামূলক করা হয়েছে।

এ বিষয়ে তিতুমীর কলেজে শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ শুরু করেছি। কলেজের ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে পারবে সকল শিক্ষার্থী। আমরা সকল শিক্ষার্থীকেই টিকা প্রদান নিশ্চিত করবো। 

ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন লেগে নিহত ৫, এখনো নিখোঁজ ৪১
  • ০২ আগস্ট ২০২৬
‘কোনো ব্যক্তি বা সংগঠনের পক্ষে জুলাই আন্দোলনের একক দাবিদার …
  • ০২ আগস্ট ২০২৬
শিক্ষকরা বদলি আবেদনের পাসওয়ার্ড পাবেন কবে, জানাল টেলিটক
  • ০২ আগস্ট ২০২৬
মজুত থাকা সত্ত্বেও র‌্যাবিস ভ্যাকসিন বাইরে কিনতে হলো রোগীকে…
  • ০২ আগস্ট ২০২৬
চার বছরে ২ কোটি ১ লাখ টাকা পেয়েছেন সাড়ে তিন হাজার শিক্ষার্থী
  • ০২ আগস্ট ২০২৬
বিকেএসপিতে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, তদন্তে ক্রীড়া মন্ত্…
  • ০২ আগস্ট ২০২৬