কফিতে করোনা সংক্রমণের ঝুঁকি কমে এক-দশমাংশ

১২ জুলাই ২০২১, ০১:০২ PM
কফিতে করোনা সংক্রমণের ঝুঁকি কমে এক-দশমাংশ

কফিতে করোনা সংক্রমণের ঝুঁকি কমে এক-দশমাংশ © ফাইল ছবি

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে নানামুখী গবেষণা চলছে। এমনই একটি গবেষণায় দেখা গেছে, প্রতিদিন এক কাপ কফি পানে ভাইরাসটিতে সংক্রমণের ঝুঁকি এক-দশমাংশ পর্যন্ত কমে যেতে পারে। এমন গবেষণা করেছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা।

গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বিখ্যাত ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল। এতে বলা হয়েছে, দিনে শুধু এক কাপ কফি পান করলে করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার ঝুঁকি এক-দশমাংশ কমে যায়। কারণ কফিতে থাকা বিশেষ পদার্থ করোনাভাইরাসের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরো বাড়িয়ে দেয়।

যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা ৪০ হাজার প্রাপ্তবয়স্ক ব্রিটিশ নাগরিকের রেকর্ড বিশ্লেষণ করে এমন সিদ্ধান্তে এসেছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। বিজ্ঞানীদের বিশ্বাস, কফিতে উদ্ভিজ এমন সব রাসায়নিক পদার্থ আছে, যা মানুষের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কয়েকগুণ বাড়িয়ে দেয়।

ডেইলি মেইল আরও জানিয়েছে, নিয়মিত ভিত্তিতে কিছু সবজি খেলেও একই রকম ফল পাওয়া যেতে পারে। তবে প্রক্রিয়াকরণ মাংস খেলে তা হীতে বিপরীত তথা করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়াতে পারে। নিউট্রিয়েন্টস জার্নালে ইতোমধ্যে এসব তথ্য প্রকাশ হয়েছে বলে জানিয়েছেন গণমাধ্যমটি।

ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন লেগে নিহত ৫, এখনো নিখোঁজ ৪১
  • ০২ আগস্ট ২০২৬
‘কোনো ব্যক্তি বা সংগঠনের পক্ষে জুলাই আন্দোলনের একক দাবিদার …
  • ০২ আগস্ট ২০২৬
শিক্ষকরা বদলি আবেদনের পাসওয়ার্ড পাবেন কবে, জানাল টেলিটক
  • ০২ আগস্ট ২০২৬
মজুত থাকা সত্ত্বেও র‌্যাবিস ভ্যাকসিন বাইরে কিনতে হলো রোগীকে…
  • ০২ আগস্ট ২০২৬
চার বছরে ২ কোটি ১ লাখ টাকা পেয়েছেন সাড়ে তিন হাজার শিক্ষার্থী
  • ০২ আগস্ট ২০২৬
বিকেএসপিতে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, তদন্তে ক্রীড়া মন্ত্…
  • ০২ আগস্ট ২০২৬