করোনায় মৃতদের দাফন ও সৎকারে অ্যাম্বুলেন্স দিলেন সাকিব

১৭ জুন ২০২১, ১০:৪৫ PM
করোনা মহামারিতে মৃত ব্যাক্তিদের লাশ দাফন ও সৎকারে মাস্তুল ফাউন্ডেশনকে অ্যাম্বুলেন্স দিয়েছেন সাকিব আল হাসান

করোনা মহামারিতে মৃত ব্যাক্তিদের লাশ দাফন ও সৎকারে মাস্তুল ফাউন্ডেশনকে অ্যাম্বুলেন্স দিয়েছেন সাকিব আল হাসান © সংগৃহীত

করোনা মহামারিতে মৃত ব্যাক্তিদের লাশ দাফন ও সৎকার করার জন্য মাস্তুল ফাউন্ডেশনকে অ্যাম্বুলেন্স উপহার দিয়েছেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। করোনা মহামারির শুরুর দিকে অ্যাম্বুলেন্সটি দেন তিনি। মাস্তুল ফাউন্ডেশন এ পর্যন্ত করোনায় মৃত শতাধিক ব্যাক্তির লাশ দাফন করার পাশাপাশি বিনামূল্যে অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সেবা দিয়েছে।

অ্যাম্বুলেন্স দেওয়ায় সাকিব আল হাসানকে মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাজী রিয়াজ রহমান ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। সাকিব ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে জেনে তাদের সাথে থাকার আশাবাদ ব্যক্ত করেছেন। এ সময় উপস্থিত ছিলেন মাস্তুল ফাউন্ডেশন ও সাকিব আল হাসান ফাউন্ডেশনের উপদেষ্টা ব্যারিস্টার চিশতি ইকবাল।

মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাজী রিয়াজ রহমান বলেন, ‘সাকিব আল হাসানকে মাস্তুল ফাউন্ডেশনের উপদেষ্টা হিসেবে পেয়ে আমরা সম্মানিত ও আনন্দিত। সাকিব আল হাসান ফাউন্ডেশন ও মাস্তুল ফাউন্ডেশন পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা, তত্ত্বাবধান ও বাস্তবায়নে কাজ করবে। এর লক্ষ্য ও উদ্দেশ্য সমাজের সুবিধাবঞ্চিত পিছিয়ে পড়া মানুষের সেবা দেওয়া।’

উল্লেক্ষ্য, মাস্তুল ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত সামাজিক প্রতিষ্ঠান। মাস্তুলের রয়েছে নিজস্ব স্কুল। এর বাইরে ১২ জেলায় ১ হাজার ১০০ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীকে স্কুল ব্যাগ, জুতা, মুজা, বই, খাতাসহ সকল শিক্ষার উপকরন দিয়ে সহযোগিতা করে আসছে। পাশাপাশি স্বাস্থ্য, পুষ্টিকর খাবার, শিশু অধিকার, মৌলিক চাহিদা নিশ্চিত করছে।

এবি পার্টির শীর্ষ নেতারা কে কোথায় ঈদুল ফিতরের নামাজ আদায় কর…
  • ২০ মার্চ ২০২৬
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা ও কঠোর শাস্তি দিল ফিফা
  • ২০ মার্চ ২০২৬
বুটেক্সের প্রবাসী অ্যালামনাইদের ঈদ ভাবনা
  • ২০ মার্চ ২০২৬
মেট্রোর বিয়ারিং প্যাড পড়ে মৃত্যু, বাবা ছাড়া দুই শিশুসন্তানে…
  • ২০ মার্চ ২০২৬
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন রাজশাহীর এক গ্রামের মান…
  • ২০ মার্চ ২০২৬
সুখী দেশের তালিকায় টানা ৯ বার শীর্ষে ফিনল্যান্ড, বাংলাদেশের…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence