করোনাভাইরাস

দেড় মাস পর দৈনিক শনাক্ত তিন হাজার ছাড়াল

১৪ জুন ২০২১, ০৬:০৪ PM
করোনাভাইরাসে

করোনাভাইরাসে © প্রতীকী ছবি

দেড় মাস পর দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা আবার তিন হাজার ছাড়িয়ে গেছে, এক দিনে মৃত্যু ফের ছাড়িয়ে গেছে অর্ধশত। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ সোমবার (১৪ জুন) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ হাজার ৫০ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; মৃত্যু হয়েছে ৫৪ জনের।

এর আগে এক দিনে এরচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল গত ২৬ এপ্রিল, সেদিন ৩ হাজার ৩০৬ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

আর একদিনে এর চেয়ে বেশি মৃত্যুর খবর এসেছিল সর্বশেষ গত ৯ মে। সেদিন করোনাভাইরাসে ৫৬ জনের মৃত্যুর খবর এসেছিল।

গত এক দিনে নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৮ লাখ ২৯ হাজার ৯৭২ জন হয়েছে। আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ১৭২ জন।

সরকারি হিসাবে, আক্রান্তদের মধ্যে একদিনে আরও ২ হাজার ৫৬৪ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৬৮ হাজার ৮৩০ জন।

দুপুরের মধ্যে এক অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
  • ১৩ এপ্রিল ২০২৬
দেশে ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়ল ২৪ টাকা ৫৯ পয়সা
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানে আবারও হামলার কথা ভাবছেন ট্রাম্প
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে নারী এমপি হতে দুই বোনের লড়াই
  • ১৩ এপ্রিল ২০২৬
নববর্ষে মেলা-শোভাযাত্রা, লাঠি খেলাসহ নানান আয়োজন নজরুল বিশ্…
  • ১৩ এপ্রিল ২০২৬
পদোন্নতি পেলেন চাকরি হারানো পুলিশ কর্মকর্তা কোহিনুর মিয়া
  • ১৩ এপ্রিল ২০২৬