‘আলফা’ চেয়ে ৬০ শতাংশ বেশি সংক্রামক ‘ডেলটা’ ধরন

১২ জুন ২০২১, ১০:০৬ PM
করোনাভাইরাস

করোনাভাইরাস © ফাইল ছবি

করোনার ডেলটা ধরন আলফা ধরনের চেয়ে ৬০ শতাংশেরও বেশি সংক্রামক। ব্রিটিশ সরকার শুক্রবার এ কথা জানিয়েছে। ব্রিটেনে করোনার আলফা ধরনের সংক্রমণের কারণে জানুয়ারিতে তিন মাসের জন্যে লকডাউন ঘোষণা করা হয়েছিল।

ব্রিটেনে আগামী ২১ জুন থেকে সামাজিক দূরত্বে বিধি নিষেধ তুলে নেয়ার পরিকল্পনা করা হয়েছে। কিন্তু ভারতে প্রথম দেখা দেয়া ডেলটা ধরনের সংক্রমণ ব্রিটেনেও বাড়তে থাকায় এ পরিকল্পনার বাস্তবায়ন ঘটবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

ইংল্যান্ডের জনস্বাস্থ্য বিভাগের নতুন গবেষণায় বলা হয়েছে, আলফা ধরনের চেয়ে ডেলটা ধরন ৬০ শতাংশেরও বেশি সংক্রামক। দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের কেন্টে প্রথম করোনার আলফা ধরন শনাক্ত হয়।

পড়ুন: চীন থেকে টিকা আনার চুক্তি সম্পন্ন: স্বাস্থ্যমন্ত্রী

এদিকে, ব্রিটেনে ফেব্রুয়ারির পর থেকে প্রতি দিনই সংক্রমণ সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার এ সংখ্যা ছিল সাত হাজার ৩৯৩ জন। নতুন সংক্রমণের ৯০ শতাংশেরও বেশি ডেলটা ধরন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রী ম্যাট হেনকক বলেছেন, অধিকাংশ করোনার রোগী টিকার একটি ডোজও নেয়নি। তাই দেশটির সরকার টিকার উভয় ডোজ গ্রহণ করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন, ‘টিকা ডেলটা ধরনের প্রভাবকে প্রশমিত করবে’।

প্রশাসনিক ব্যয় কমিয়ে শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় বাড়ানো …
  • ০২ আগস্ট ২০২৬
জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়েও কোনো অংশে কম নয়: রিজভী
  • ০২ আগস্ট ২০২৬
দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার জন্য জরুরি নির্দেশ…
  • ০২ আগস্ট ২০২৬
লিখিত-ভাইভায় এগিয়েও ‘আউট’, পছন্দের প্রার্থীকে নিয়োগে নম্বর …
  • ০২ আগস্ট ২০২৬
এনআইডি তৈরির কথা বলে শহরে নিয়ে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তারের প…
  • ০২ আগস্ট ২০২৬
দেশে ১০ হাজারের বেশি ডায়াগনস্টিক ল্যাব, আন্তর্জাতিক স্বীকৃত…
  • ০২ আগস্ট ২০২৬