দেশে করোনায় মৃত্যু ছাড়াল ১৩ হাজার

১১ জুন ২০২১, ০৫:১৬ PM
করোনাভাইরাস

করোনাভাইরাস © প্রতীকী ছবি

দেশে করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা ১৩ হাজার ছাড়িয়ে গেল। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার (১১ জুন) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ১৩ হাজার ৩২ জনের।

গত ১১ মে করোনায় মৃত্যু ১২ হাজার ছাড়িয়েছিল। সর্বশেষ ১ হাজার মৃত্যু হয়েছে ৩১ দিনে।

গত এক দিনে আরও ২ হাজার ৪৫৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৮ লাখ ২২ হাজার ৮৪৯ জন হয়েছে।

সরকারি হিসাবে আক্রান্তদের মধ্যে একদিনে আরও ২ হাজার ২৮৬ জন সুস্থ হয়ে উঠেছেন; এ পর্যন্ত সুস্থ মোট হয়েছেন ৭ লাখ ৬১ হাজার ৯১৬ জন।

লজ্জাজনক রেকর্ডে ভাগ বসালেন স্প্যানিশ ফরোয়ার্ড
  • ১৬ জুন ২০২৬
আলজেরিয়ার বিপক্ষে দুই ফরমেশন নিয়ে ভাবছেন স্কালোনি
  • ১৬ জুন ২০২৬
ডি ব্রুইনার বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামছে সালাহর মিশর, দেখু…
  • ১৬ জুন ২০২৬
ডেভিড বনাম গোলিয়াথ: কেপ ভার্দের অতিমানবীয় প্রাচীরে থমকে গেল…
  • ১৬ জুন ২০২৬
ঢাবি ছাত্রীকে অশ্লীল অঙ্গভঙ্গি, যুবককে থানায় সোপর্দ
  • ১৬ জুন ২০২৬
জাবিতে জুলাই হামলার বিচার: ৮ ঘণ্টার বৈঠকেও সিদ্ধান্তে পৌঁছা…
  • ১৬ জুন ২০২৬
×