করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

০৪ জুন ২০২১, ০৪:৪০ PM
করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে © সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ৩৪ জন। এ নিয়ে দেশে মোট প্রাণহানি হলো ১২ হাজার ৭৫৮ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১০.৪০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ১৫১ টি।

আজ শুক্রবার (৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮৮৭ জনের শরীরে। হিসেব অনুযায়ী এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৭ হাজার ৮৬৭ জনের

পড়ুন: সংক্রমণের ৮০ শতাংশই ভারতীয় ধরন

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭২৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৭ লাখ ৪৭ হাজার ৭৫৮ জন।

এর আগে গতকাল বৃস্পতিবার করোনা আক্রান্ত হয়ে ৩০ জনের মৃত্যু হয়। গত বুধবার দেশে করোনায় ৩৪ মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। আর গত মঙ্গলবারের জানানো হয়, ৪১ জনের মৃত্যু হয় এই ভাইরাসে আক্রান্ত হয়ে।

ভাইয়ের বিরুদ্ধে ২২ বিঘা জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে বোন
  • ০২ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগে বড় বিজ্ঞপ্তি …
  • ০২ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন, আবেদন ৮ আগস্ট পর্যন্ত
  • ০২ আগস্ট ২০২৬
পবিপ্রবির উপ-রেজিস্ট্রার বরখাস্ত, ফেসবুকে অপপ্রচার, ঘুষ গ্র…
  • ০২ আগস্ট ২০২৬
ছাত্রশিবিরের ৩৬ জুলাই জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন…
  • ০২ আগস্ট ২০২৬
প্রশাসনিক ব্যয় কমিয়ে শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় বাড়ানো …
  • ০২ আগস্ট ২০২৬