করোনায় আজও শনাক্ত বাড়ল, মৃত্যু ৩৪

০২ জুন ২০২১, ০৪:৩৭ PM

© ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ৩৪ জন। এ নিয়ে দেশে মোট প্রাণহানি হলো ১২ হাজার ৬৯৪ জনের। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ২৫৯টি। আজ বুধবার (২ জুন) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৯৮৮ জনের শরীরে। হিসেব অনুযায়ী এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৪ হাজার ২৯৩ জনের।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯১৪ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৭ লাখ ৪২ হাজার ১৫১ জন।

এর আগে, গতকাল মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ৪১ জনের মৃত্যু হয়েছে; সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৭৬৫ জনের মধ্যে।

বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন, সাময়িক বন্ধ মেট্রো চলাচল
  • ১৪ এপ্রিল ২০২৬
বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী জেফ বেজোস কত বেতন পান
  • ১৪ এপ্রিল ২০২৬
কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসরায়েলের সর্বোচ্চ সম্মাননা পাচ্ছেন আর্জেন্টিনার প্রেসিডেন…
  • ১৪ এপ্রিল ২০২৬
যে বক্তব্যের পর সাধারণ হাসপাতালে পাঠানো হল ঢামেক সহযোগী অধ্…
  • ১৪ এপ্রিল ২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
  • ১৪ এপ্রিল ২০২৬