করোনায় প্রাণ গেল সাংবাদিক শহিদুজ্জামানের

৩০ মে ২০২১, ১০:০৭ PM
করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন সাংবাদিক শহিদুজ্জামান খান

করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন সাংবাদিক শহিদুজ্জামান খান © সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন সাংবাদিক শহিদুজ্জামান খান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি জনপ্রিয় ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের নির্বাহী সম্পাদক ও প্রধান বার্তা সম্পাদক ছিলেন।

আজ রবিরার রাত ৭টা দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে তিনি রাজধানীর স্পেসালাইজড হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সার্পোটে নেওয়া হয়।

জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ছিলেন শহিদুজ্জামান খান। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমীন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে শিবির-ছাত্রদলের হাতাহাতি
  • ০২ আগস্ট ২০২৬
বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক ৩৪২ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি…
  • ০২ আগস্ট ২০২৬
রাত ১২টায় শেষ হচ্ছে ‘রোবোফিশন ১.০’-এর নিবন্ধন
  • ০২ আগস্ট ২০২৬
প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিল…
  • ০২ আগস্ট ২০২৬
বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস…
  • ০২ আগস্ট ২০২৬
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আকিকুর রহমান আর নেই
  • ০২ আগস্ট ২০২৬