করোনা ও উপসর্গ নিয়ে রামেকে একদিনে ১২ জনের মৃত্যু

৩০ মে ২০২১, ১১:৪২ AM
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল © ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও করোনার উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে আটজন এবং করোনার উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জে সাতজন, রাজশাহীর দুজন, নওগাঁর দুজন ও নাটোরের একজন রয়েছেন।

শনিবার (২৯ মে) সকাল ১০টা থেকে রোববার (৩০ মে) সকাল ১০টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

ডা. সাইফুল ফেরদৌস জানান, মারা যাওয়াদের মধ্যে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ), ২২, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে সর্বোচ্চ তিনজন করে মারা গেছেন। একজন করে মারা গেছেন ৩৯, ২৫ ও ১৬ নম্বর ওয়ার্ডে।

তিনি আরও বলেন, মৃত্যুর পর সন্দেহভাজন করোনা রোগীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বাড়তি সতর্কতা হিসেবে স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে শিবির-ছাত্রদলের হাতাহাতি
  • ০২ আগস্ট ২০২৬
বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক ৩৪২ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি…
  • ০২ আগস্ট ২০২৬
রাত ১২টায় শেষ হচ্ছে ‘রোবোফিশন ১.০’-এর নিবন্ধন
  • ০২ আগস্ট ২০২৬
প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিল…
  • ০২ আগস্ট ২০২৬
বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস…
  • ০২ আগস্ট ২০২৬
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আকিকুর রহমান আর নেই
  • ০২ আগস্ট ২০২৬