করোনায় শনাক্ত কমলেও মৃত্যু ফের বাড়ল

২৯ মে ২০২১, ০৪:০৪ PM
করোনাভাইরাস

করোনাভাইরাস © প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যৃর সংখ্যা। আজ শনিবার (২৯ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৫৪৯ জনে।

একই সময় প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৩ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৯৭ হাজার ৩৮৬ জনে।

এর আগে গতকাল শুক্রবার (২৮ মে) ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে ৩১ জনের মৃত্যু হয়েছিল। এদিন আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৩৫৮ জন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ হাজার ১৮৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩৭ হাজার ৪০৮ জন।

২৪ ঘণ্টায় ১২ হাজার ৬১১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ১৮৪টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৭ দশমিক ৯১ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৯ লাখ ১৫ হাজার ৫৮টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৮ শতাংশ।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যুর খবর আসে।

রাবিতে ১০ দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প শুরু
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবিতে ডেঙ্গু ঠেকাতে ছাত্রদলের মশা নিধন কর্মসূচি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ভেটেরিনারি পেশার মর্যাদা রক্ষায় ৩ দফা দাবিতে বাকৃবিতে মানবব…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আদালতে জামিননামা জমা দিলেন এমপি গাজী নজরুল
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
বড় দুঃসংবাদ পেল ভারত
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
সহকারী ভেটেরিনারি পদে শুধু রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান নিয়োগে…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬