করোনায় আক্রান্ত ও মৃত্যু দুটোই বেড়েছে

২৮ মে ২০২১, ০৩:৫৯ PM
নভেল করোনাভাইরাস

নভেল করোনাভাইরাস © প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যৃর সংখ্যা দুটোই বেড়েছে। গেল ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ৫১১ জন।

একই সময় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৫৮ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৯৬ হাজার ৩৪৩ জনে।

আজ শুক্রবার (২৭ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৬৪ জন। 

এর আগে গতকাল বৃহস্পতিবার (২৭ মে) ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছিল। এদিন আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ২৯২ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম নভেল করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যুর খবর আসে।

বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক ৩৪২ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি…
  • ০২ আগস্ট ২০২৬
রাত ১২টায় শেষ হচ্ছে ‘রোবোফিশন ১.০’-এর নিবন্ধন
  • ০২ আগস্ট ২০২৬
প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিল…
  • ০২ আগস্ট ২০২৬
বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস…
  • ০২ আগস্ট ২০২৬
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আকিকুর রহমান আর নেই
  • ০২ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান ছিল সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অং…
  • ০২ আগস্ট ২০২৬