বঙ্গসেফ ওরো-ন্যাজাল স্প্রের ক্লিনিক্যাল ট্রায়াল সন্তোষজনক

২৭ মে ২০২১, ০৫:২৮ PM
বঙ্গসেফ ওরো-ন্যাজাল স্প্রে

বঙ্গসেফ ওরো-ন্যাজাল স্প্রে © ফাইল ছবি

করোনাভাইরাস প্রতিরোধে বঙ্গসেফ ওরো-ন্যাজাল স্প্রের ক্লিনিক্যাল ট্রায়াল শেষে এর ফলাফল সন্তোষজনক বলে দাবি করেছে বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস (বিআরআইসিএম)।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিআরআইসিএম জানায়, গবেষণা প্রটোকলটি বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিলে (বিএমআরসি) রেজিস্ট্রেশন করার পর সেখানকার ইথিক্যাল কমিটির ছাড়পত্র পায়। এরপর বৃহত্তর পরিসরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন করা হয়। এই ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল অত্যন্ত সন্তোষজনক। গত ১৮ মে ক্লিনিক্যাল ট্রায়ালের রিপোর্ট বিএমআরসিতে জমা দেওয়া হয়।

এ গবেষণার নেতৃত্ব দিচ্ছেন নাক, কান, গলা বিশেষজ্ঞ ডা. মোস্তফা কামাল আরেফিন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে নাক, কান ও গলা বিভাগের অধ্যাপক ডা. শেখ নুরুল ফাত্তাহ রুমি ও ভাইরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সুলতানা সাহানা বানু এ গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন।

বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসের (বিআরআইসিএম) মহাপরিচালক ড. মালা খান এ গবেষণা কার্যক্রম বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পরিচালনা নিশ্চিত করেন। তার তত্ত্বাবধানে, বিজ্ঞানীদল এই ওরো-ন্যাজাল স্প্রের গুণগত মান, স্ট্যাবিলিটি, নিরাপদ ব্যবহার ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করেছে। গবেষণার যাবতীয় ব্যয় বহন করেছে বিআরআইসিএম। 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে উৎপাদন করা গেলে করোনাভাইরাস প্রতিরোধী এই স্প্রেটি লাভ ছাড়া অর্থাৎ উৎপাদন খরচে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জুলাই যোদ্ধা শহীদ তারিকের পরিবারের পাশে ছাত্রদল নেতা রিংকু
  • ২০ মার্চ ২০২৬
ঢাবির সাবেক ভিসি আখতারুজ্জামান-হাসনাতের অনাকাঙ্ক্ষিত সাক্ষা…
  • ২০ মার্চ ২০২৬
ভূমিকম্পে চাপা পড়া বারদুয়ারী মসজিদ, স্বপ্নের সূত্রে খুঁজে প…
  • ২০ মার্চ ২০২৬
নবীজী (সা.) ও সাহাবাদের জীবনে ঈদ: আনন্দ, ইবাদত ও মানবিকতার …
  • ২০ মার্চ ২০২৬
ইরানি বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নায়িনি নিহত
  • ২০ মার্চ ২০২৬
ইতিহাস, স্থাপত্য ও ঐতিহ্যে বাংলাদেশের উল্লেখযোগ্য ঈদগাহ
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence