শিক্ষার্থীদের করোনা টিকা দিতে আসছে বিশেষ অ্যাপ

২৬ মে ২০২১, ০৫:০৭ PM
করোনা টিকা

করোনা টিকা © ফাইল ছবি

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনা টিকার আওতায় আনার পর ক্লাস রুমে ফেরানো হবে- সরকারের এমন ঘোষণার পর টিকা সংকটসহ নানা কারণে সেই কার্যক্রমও পিছিয়ে পরে। এরমধ্যে প্রধান কারণ ছিল অধিকাংশ শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকা, থাকলেও বিশ্ববিদ্যালয়ের কাছে তা সংরক্ষিত না থাকা। সেজন্য ঘোষণা দিয়েও আবাসিক ১ লাখ ৩০ হাজার শিক্ষার্থীকে টিকার আওতায় আনা যায়নি।

এ জটিলতা নিরসন করতে এবার শিক্ষার্থীদের জন্য আলাদা একটি অ্যাপ করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহায়তায় এ অ্যাপের মাধ্যমে শুধু শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা নিবন্ধন করে টিকা নিতে পারবেন। সংশ্লিষ্ট সূত্রে এমন তথ্য জানা গেছে।

সূত্র মতে, শুধু শিক্ষার্থীরা নয়, বিশ্ববিদ্যালয় নতুন শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী, যাদের বয়স ৪০ এর কম তারাও এ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে বিশেষ ব্যবস্থায় টিকা নিতে পারবেন। আর যে শিক্ষার্থীদের বয়স ১৮ বছর হয়নি বা জাতীয় পরিচয়পত্র পায়নি, তারা জন্ম নিবন্ধন দিয়ে এ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে টিকা নিতে পারবেন।

ইউজিসির তথ্য মতে, সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা সাড়ে ৩ লাখ। তাদের মধ্যে ১২০টি আবাসিক হলে ১ লাখ ৩০ হাজার শিক্ষার্থীর আসন থাকলেও মূলত হলগুলোতে থাকেন ২ লাখের  বেশি শিক্ষার্থী। আবাসিক শিক্ষার্থীদের মধ্যে সর্বশেষ ৯১ হাজার শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। তাদের পুরো তালিকা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দিয়েছে ইউজিসি।  সব মিলিয়ে ১ লাখ ৩ হাজার শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীর তথ্য দেওয়া হয়েছে। এ অ্যাপের মাধ্যমে বিশেষভাবে তারা নিবন্ধন করতে পারবে।

এ ব্যাপারে ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আমরা দুটি তালিকা দিয়েছি। প্রথম- যাদের জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে, এরকম ৯১ হাজার শিক্ষার্থীর সঙ্গে ১২ হাজার শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীর। দ্বিতীয় তালিকায় বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সাড়ে ৩ লাখ শিক্ষার্থী। সরকার যেভাবে সিদ্ধান্ত নেয় সেভাবে তাদের টিকা দেওয়ার সব প্রস্তুতি আমাদের আছে।

তিনি জানান, শিক্ষার্থীরা যাতে দ্রুত ও ঝামেলাবিহীন টিকা পায় সেজন্য তথ্য ও প্রযুক্তি বিভাগের সহায়তায় একটি অ্যাপ তৈরি করা হচ্ছে। এ অ্যাপে আমরা যাদের তথ্য ইনপুট দিয়ে রাখবো সেই শিক্ষার্থী ও শিক্ষকরা নিবন্ধন করতে পারবেন। পরবর্তীতে সরকার যখন সিদ্ধান্ত নেবে সকল শিক্ষার্থীকে করোনা টিকার আওতায় আনা হবে তখনই তাদের মোবাইলে এসএমএস পাঠানো হবে। তবে সবকিছুই নির্ভর করছে টিকা পাওয়া-না পাওয়ার ওপর।

 

বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক ৩৪২ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি…
  • ০২ আগস্ট ২০২৬
রাত ১২টায় শেষ হচ্ছে ‘রোবোফিশন ১.০’-এর নিবন্ধন
  • ০২ আগস্ট ২০২৬
প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিল…
  • ০২ আগস্ট ২০২৬
বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস…
  • ০২ আগস্ট ২০২৬
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আকিকুর রহমান আর নেই
  • ০২ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান ছিল সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অং…
  • ০২ আগস্ট ২০২৬